জাতীয়

তাপমাত্রা কমেছে ৪ ডিগ্রি, শৈত্যপ্রবাহের আভাস

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। বুধবার (২৭ জানুয়ারি) রাতে তাপমাত্রা আরও কমতে পারে। এতে কোথাও কোথাও শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। আগামী দুই দিন এমন অবস্থা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। অপরদিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে রাজারহাটে ৯ ডিগ্রি সেলসিয়াস, যা মঙ্গলবার (২৬ জানুয়ারি) ছিল শ্রীমঙ্গলে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও বিভাগীয় শহরগুলোতে তাপমাত্রা কমে গেছে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। এরমধ্যে ঢাকায় মঙ্গলবার ছিল ১৪, আজ তা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে।

মঙ্গলবার ময়মনসিংহে ছিল ১৩ দশমিক ২, আজ ১ ডিগ্রি কমে ১২ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার চট্টগ্রামে ছিল ১৫, বুধবার সেখানে ১ ডিগ্রি কমে ১৪ দশমিক ১। সিলেটে মঙ্গলবার ছিল ১৩ দশমিক ৩, বুধবার তা ২ ডিগ্রি কমে ১১ দশমিক ৭। রাজশাহীতে ছিল ১১ দশমিক ২, বুধবার ১১ দশমিক ৫। রংপুরে ছিল ১১ দশমিক ৫, বুধবার ১১ দশমিক ৭। খুলনায় ছিল ১৪ দশমিক ৮, বুধবার তা ২ ডিগ্রি কমে ১২ দশমিক ২।

বরিশালে মঙ্গলবার ছিল ১১ দশমিক ৭, বুধবার সেখানে বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ৭ জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির মধ্যেই অবস্থান করছে। আর ১১ ডিগ্রিতে আছে ১৪ জেলায়, আর ১২ ডিগ্রিতে আছে ৮ জেলায়,১৩ ডিগ্রিতে আছে ৮ জেলার তাপমাত্রা।

আবহাওয়াবিদ আব্দুর রহমান গণমাধ্যমকে বলেন, 'তাপমাত্রা বেশ খানিকটা কমেছে। বুধবার রাতে আরও কিছুটা কমতে পারে। এতে কিছু এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আগামী দুই দিন প্রায় একই রকম থাকতে পারে আবহাওয়া।'

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা