জাতীয়

ব্যবসা সহজীকরণ সূচক উন্নত করার তাগিদ

নিজস্ব প্রতিবেদক : উন্নত বাংলাদেশ গড়তে ইজ অফ ডুয়িং বিজিনেস সূচক উন্নয়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।

বুধবার (২৭ জানুয়ারি) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে ব্যবসা সহজীকরণ সূচক বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কর্মশালাটির আয়োজন করে।

বিয়াম ফাউন্ডেশনে বিডার নির্বাহী সদস্য মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে ব্যবসা সহজীকরণ সূচক বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় ব্যবসা সহজীকরণ (EoDB) এর Starting a Business, Dealing with Construction Permit এবং Registering Property সূচকসমূহে এ পর্যন্ত বাস্তবায়িত সংস্কার এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে অবহিত করা হয়। এ সময়ে বিডার পরিচালক জীবন কৃষ্ণ সাহা রয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উল্লেখিত তিন সূচকে বর্তমান অগ্রগতির চিত্র তুলে ধরেন।

কর্মশালায় প্রধান অথিতির বক্তব্যে মোঃ সিরাজুল ইসলাম বলেন, ইজ অব ডুয়িং বিজনেস (ব্যবসা সহজ করা) সূচকে কোন দেশের অবস্থান কতটুকু-এ নিয়ে প্রতিবছর বিশ্বব্যাংক তাদের রিপোর্ট প্রকাশ করে। ২০১৯ সালে প্রকাশিত রিপোর্টে আট ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ১৯০টি দেশের মধ্যে ১৬৮তম হলেও তা আশাব্যঞ্জক নয়, তাই দেশে ব্যবসা-বাণিজ্য সহজীকরণের জন্য নানা ধরনের সংস্কার কর্মসূচি নেয়া হয়েছে।

এসময়ে তিনি আরো বলেন, ব্যাবসা সহজীকরণের যে ১০টি সূচক আছে তা নিয়ে কাজ করে যাচ্ছে বিডা, এর জন্য আমরা বিভিন্ন আইনের সংস্কারসহ নানা ধরনের সুপারিশ করছি এবং তা বাস্তবায়িত ও হয়েছে। এ সময়ে তিনি Starting a Business, Dealing with Construction Permit এবং Registering Property সূচকসমূহে অগ্রগতির প্রতিবেদন তুলে ধরে বলেন ব্যাবসা সহজীকরণ সূচকগুলোকে উন্নতী করতে হলে দাতা গ্রহীতা সহ সেক্টরসমূহগুলোকে সমঝোতার ভিত্তিতে আন্তরিক ভাবে কাজ করতে হবে। উন্নত বাংলাদেশ গড়তে হলে আমাদের দরকার অনেক দেশী বিদেশী বিনিয়োগ, আর পর্যাপ্ত বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়, তাই আমাদের উন্নত বাংলাদেশ গড়তে ইজ অফ ডুয়িং বিজিনেস সূচক উন্নয়নের বিকল্প নেই । এ সময়ে তিনি ২০২১ সালের মধ্যেই ব্যবসা সহজীকরণ সূচকে ডাবল ডিজিটে উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী সদস্য মোঃ বিল্লাল হোসেন বলেন আমরা ব্যবসা সহজীকরণ সূচককে দুই অঙ্কের ঘরে, অর্থাৎ ১০০-এর নিচে নিয়ে আসার জন্য কাজ করে চলছি, ইতোমধ্যে বিভিন্ন সূচকে আমরা উল্লেখযোগ্য পরিবর্তন তথা দ্রুত ও সহজ সেবার ব্যবস্থা করতে পেরেছি, এজন্য আমরা স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি অনেক পদক্ষেপ নিয়ে অগ্রসর হচ্ছি।

কর্মশালায় বিডার মহা পরিচালক মো. ওয়াহিদুল ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে উম্মে রুমানা তুয়া এর সঞ্চালনায় সাইফুল্লাহ মকবুল মোর্শেদ, নির্বাহী সদস্য, বিডা, মুহাম্মদ সালেহউদ্দীন অতিরিক্ত সচিব, ভূমি মন্ত্রণালয়, আবুল খায়ের মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত সচিব, বিদ্যুৎ বিভাগ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, চেম্বার্স অফ কমার্স, আই এফ সি , সিটি কোর্পোরেশন ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করা হয় এবং পরামর্শ গ্রহণ করা হয়।

সান নিউজ/আরএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা