জাতীয়

টক শোতে পিকে হালদার : হাইকোর্টে শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক : প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ নিয়ে পালিয়ে যাওয়া পি কে হালদারের সাক্ষাৎকার ও টক শো প্রচারের বিষয়ে বেসরকারি টেলিভিশন ৭১ টিভির বক্তব্য নিয়ে হাইকোর্টে শুনানি আজ।

রোববার (১৭ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে বিষয়টি শুনানির জন্য ধার্য রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

এর আগে গত ১০ জানুয়ারি পিকে হালদারের প্রচারিত সাক্ষাৎকার ও টক শো’র ভিডিও ক্লিপ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে দাখিল করেছিল একাত্তর টেলিভিশন। সেদিন হাইকোর্ট টেলিভিশনে প্রচারিত খবর ও টক শো’র ভিডিও ক্লিপ দেখার পর সেটির ওপর আবার শুনানি নিয়ে লিখিত ব্যাখ্যা দাখিল করার জন্য একাত্তর টিভি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন।

আজ হাইকোর্টে একাত্তর টিভি কর্তৃপক্ষের বক্তব্য লিখিত এবং মৌখিক আকারে ব্যাখ্যা দেয়ার জন্য নির্ধারিত দিন ধার্য রয়েছে।

ওইদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মো. খুরশিদ আলম খান সাংবাদিকদের জানিয়েছিলেন, একাত্তর টেলিভিশনের ব্যাখ্যায় অনুসন্ধানী সাংবাদিকতা কতটুকু করা যেতে পরে সেটি আদালত জানতে চেয়েছেন।

গত ৩০ ডিসেম্বর পি কে হালদারসহ সব পলাতক আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একইসঙ্গে একাত্তর টিভির খবরে পি কে হালদারের প্রচারিত সাক্ষাৎকার ও টক শোর ভিডিও ক্লিপ দাখিলের নির্দেশ দেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা