জাতীয়

ঢাকা ওয়াসা ২৪ ঘণ্টায় ২৬৪ কোটি লিটার পানি উৎপাদন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা ওয়াসা ২৪ ঘণ্টায় ২৬৪ কোটি লিটার পানি উৎপাদন করে এবং এটি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি বলে দাবি করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান।

শনিবার (১৬ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা হলে বেলা সাড়ে ১১টায় আয়োজিত বিল কালেকশন এওয়ার্ড ২০১৯-২০২০ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এই দাবি করেন তিনি।

ঢাকা ওয়াসার এমডি বলেন, ঢাকার প্রতি বর্গ কিলোমিটারে ৪৭ হাজার মানুষ বসবাস করে। প্রতিদিন ২৬৪ কোটি লিটার পানি আমরা উৎপাদন করি। দক্ষিণ এশিয়ার অন্য শহরের কোনো প্রতিষ্ঠান এতো পানি উৎপাদন করে না।

তাকসিম এ খান বলেন, 'ওয়াটার ইউটিলিটির আয়-ব্যয়ের যে হিসাব আছে, আন্তর্জাতিকভাবে সবচেয়ে ভালো যে অবস্থান সেটা হচ্ছে দশমিক ৬৫ শতাংশ। অর্থাৎ ১০০ টাকা আয় হলে যেখানে ৬৫ টাকা খরচ হয়।’

কিছু দিন আগে আমরা সেটিকে দশমিক ৬২ শতাংশে নিয়ে এসেছি। যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভালো।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, ঢাকা ওয়াসার চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও ওয়াসা বোর্ডের সদস্য মো. ইব্রাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা