জাতীয়

‘করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশের অবস্থান ২০তম’

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্বে করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশের অবস্থান ২০তম।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশের সুনাম বেড়েছে। বিশ্বের বড় বড় দেশ যেখানে করোনা নিয়ন্ত্রণ করতে পারেনি সেখানে আমাদের দেশে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। আমাদের দেশে করোনায় মৃতুহার অন্যান্য দেশের চেয়ে অনেক কম।

শনিবার (১৬ জানুয়ারি) মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলায় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবনের ছাদের শুভ উদ্বোধন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশের অর্থনৈতিক অবস্থা মাইনাসে চলে গেছে। আমাদের দেশের উন্নয়ন হচ্ছে। আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। তবে এখনো দেশ থেকে করোনা চলে যায়নি, তাই সবাইকে মাস্ক পড়তে হবে।

তিনি বলেন, জানুয়ারি মাসের শেষের দিকে আমরা করোনার ভ্যাকসিন পাবো। এ ভ্যাকসিন করোনা নিয়ন্ত্রণে কাজ করা সম্মুখ যোদ্ধাদের আগে দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের সকল মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে।

অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও গোলাম হোসেন উপস্থিত ছিলেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা