জাতীয়

দুদকের মামলায় নূর হোসেন দম্পতির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেন এবং তার স্ত্রী রোমা হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ-১ হোসনে আরার আদালতে জবানবন্দি দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক জুলফিকার আলী।

জবানবন্দি গ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরার জন্য সময় আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ১১ ফেব্রুয়ারি জেরার জন্য দিন ধার্য করেন।

সাক্ষ্য গ্রহণকালে নূর হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আর জামিনে থাকা রোমা আদালতে হাজির ছিলেন।

জানা গেছে, নূর হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় ২০১৫ সালের ১৭ নভেম্বর তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক।

এরপর কারাগারে থাকা নূর হোসেন সম্পদ বিবরণী দাখিল করেন। প্রাথমিক অনুসন্ধানে নূর হোসেনের দাখিল করা সম্পদ বিবরণীতে অসঙ্গতি ধরা পড়ে। তাই ২০১৬ সালের ১ আগস্ট মিথ্যা তথ্য দাখিল, অবৈধ সম্পদ অর্জন, জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর রমনা থানায় দুদকের উপরিচালক মো. জুলফিকার আলী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে মামলা দুটি দায়ের করেন।

মামলায় নূর হোসেনের বিরুদ্ধে সম্পদের বিবরণীতে ২ কোটি ৪০ লাখ ৪ হাজার ১৭২ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দাখিলের অভিযোগ আনা হয়। সেসঙ্গে ২ কোটি ৭৬ লাখ ১১ হাজার ৮১৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন ও ভোগ দখলের অভিযোগও আনা হয়।

আর নূর হোসেনের স্ত্রী রোমা হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্রে ৫ কোটি ৪৩ লাখ ২২ হাজার ১১৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. শফি উল্লাহ ২০১৯ সালের ৮ জুলাই দুই জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস

ফুলবাড়ী উপজেলা চত্বরে ১ লক্ষ টাকার আটককৃত কারেন্টজাল ধ্বংস করা হয়। ...

ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গঙ্গা প্রসাদ বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বি...

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আবাদী জমির ব্যাপক ক্ষতি হও...

তুচ্ছ ঘটনায় মাদক কারবারির বসতঘর পোড়াল একদল যুবক  

নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসার অভিযোগ থাকা এক ব্যক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা