জাতীয়

তৃতীয় বলেই বোল্ড মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে খাল উদ্ধার কার্যক্রম পরিদর্শনে গিয়ে শিশুদের ক্রিকেট খেলা দেখে নিজেকে আর সামলাতে পারলেন না ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। ব্যাট হাতে নেমে পড়লেন তাদের সঙ্গে। ব্যাটিং নামা মেয়রের খেলা এলাকাবাসী বেশ উপভোগও করতে শুরু করেছিলেন। কিন্তু তাদের সেই আনন্দটা দীর্ঘায়িত করতে পারলেন না এই নগর পিতা। তৃতীয় বলেই বোল্ড হয়ে গেলেন তিনি।

বুধবার (১৩ জানুয়ারি) মিরপুরের রূপনগর খালের বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে যান মেয়র আতিক। প্রায় এক কিলোমিটার পথ হেঁটে খালের অবস্থা দেখেন তিনি। এক পর্যায়ে রূপনগর আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কে দেখতে পান রাস্তায় শিশুরা ক্রিকেট খেলছে।

এ সময় শিশুদের সঙ্গে খেলায় যোগ দেন মেয়র আতিক। ব্যাট নিয়ে ক্রিজে দাঁড়িয়ে পড়েন। বোলারের প্রথম বল ডট যায়। দ্বিতীয় বল প্রায় উড়িয়ে মেরেছিলেন। কিন্তু ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এস এম মামুনের গায়ে লেগে সীমানা পেরুতে পারেনি। কিন্তু তৃতীয় বলেই বোল্ড আউট হয়ে যান মেয়র।

তার এ আউট হতাশ করে স্থানীয় দর্শকদের। কারণ তারা উপভোগ করতে শুরু করেছিলেন তার ক্রিকেট খেলা। এরপর এক ক্ষুদে খেলোয়াড়ের হাতে ব্যাট দিয়ে চলে আসেন মেয়র। পরে রূপনগর খালের পাড়ে একটি আম গাছের চারা রোপন করেন।

পরিদর্শনকালে ডিএনসিসির ওয়ার্ড কাউন্সিলর তফাজ্জল হোসেন টেনু, তাইজুল ইসলাম বাপ্পি, ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এম সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা