জাতীয়
করোনা রোগীদের চিকিৎসা

মহাখালীর ডিএনসিসি মার্কেট হচ্ছে তিন হাজার শয্যার হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মহাখালীতে নির্মিত মহাখালী ডিএনসিসি মার্কেটটি হাসপাতালে রূপান্তর করা হচ্ছে। মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা হবে এখানে।

তিন হাজার শয্যার এই হাসপাতালের কাজ শিগগিরই শুরু হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে। চার সপ্তারের মধ্যে ডিএনসিসি মার্কেটটি হাসপাতালে রূপান্তর করা হবে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) আমিনুল হাসান সাংবাদিকদের জানান, মহাখালীতে ডিএনসিসির মার্কেটটি নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। সেখানে প্রায় তিন হাজার রোগী রাখা যাবে।

২০১৩ সালে ৭০ কোটি টাকা ব্যয়ে মহাখালী ডিএনসিসি মার্কেটটি নির্মাণ হলেও চালু করা হয়নি এখনও। কারওয়ান বাজারের ব্যবসায়ীদের কাছে স্থানান্তরের উদ্দেশ্যে এ মার্কেটটি নির্মাণ করা হয়। তবে কয়েক দফা বিজ্ঞপ্তি দিয়েও পাওয়া যায়নি দোকান বরাদ্দের উল্লেখযোগ্য আবেদন।

এই মার্কেট ছাড়াও করোনা আক্রান্তদের জন্য কুর্মিটোলা হাসপাতালের শয্যা সংখ্যা বাড়িয়ে ২০০ ভেন্টিলেশন ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে আজ থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে কোভিড-১৯ করোনাভাইরাসের রোগীদের হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা