জাতীয়

জ্যাক মা'র ৩ লাখ মাস্ক ঢাকায়

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় চীন থেকে পাঠানো আরও তিন লাখ মাস্ক রবিবার (২৯ মার্চ) ঢাকায় এসে পৌঁছেছে। দেশে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বাংলাদেশকে এ সব মাস্ক অনুদান হিসেবে দিয়েছেন অনলাইন ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।

আলিবাবা ফাউন্ডেশন এবং আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা মোকাবিলায় এই মাস্কগুলো বাংলাদেশকে দেওয়া হয়েছে। দুপুরে এক বিশেষ কার্গো বিমানে চীন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে মাস্কগুলো ঢাকায় এসে পৌঁছায়।

আলিবাবার পাঠানো এসব মাস্কের মধ্যে দুই লাখ ৭০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং বাকি ৩০ হাজার এন ৯৫ মাস্ক।

ঢাকাস্থ চীনা দূতাবাসের উপ প্রধান এবং মিনিস্টার কাউন্সিলর হুয়ালং ইয়ান জানিয়েছেন, মাস্কগুলো করোনা রোগীর চিকিৎসায় নিয়োজিত প্রথম সারির চিকিৎসকদের নিরাপত্তার জন্য বিশেষভাবে তৈরি।

ফেসবুক পোস্টে ইয়ান লেখেন, এই সব মাস্ক উচ্চ গুণগত মানের যেগুলো হাজার হাজার জীবন বাঁচাতে চাইনিজ চিকিৎসকেরা ব্যবহার করেছেন। এর আগেও শুক্রবার (২৭ মার্চ) করোনা সনাক্তকরণে ৩০ হাজার কিট আলিবাবার পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে দেওয়া হয়।

এদিকে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা ৩১ হাজার ৭৩৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে অর্ধেকেরও বেশি ইতালি ও স্পেনের নাগরিক।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে কারো দেহে করোনাভাইরাস পাওয়া যায়নি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। একই সঙ্গে কারও মৃত্যুও হয়নি বলেও জানানো হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

ফ্যাসিবাদের আমলে সড়ক পরিবহন খাতে চলা দীর্ঘদিনের নৈ...

নাহিদ রানায় আগ্রহ দেখালো না কেউই

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২...

এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা

"‘এগুলো না হলে আর পূজার আনন্দ কী!’ মধুমিতা"} কলকাতার রা...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

মুক্তিযোদ্ধা থেকে সিনেমার নায়ক, মৃত্যুর পরেও জনপ্রিয়তায় জসীম

মৃত্যুর ২৮ বছর পরও দর্শকের হৃদয়ে অমলিন নায়ক জসীম"} বাংলা চলচ্চিত্রের একস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা