বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত হবে সাংবাদিক মিজানুর রহমান 
জাতীয়

বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত হবেন সাংবাদিক মিজানুর রহমান 

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান খানের জানাজা শেষে মঙ্গলবার (১২ জানুয়ারি) বাদ জোহর রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় প্রথমে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে, এরপর সাড়ে ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এবং বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আরেক দফা জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে দুপুর ১২টায় তার মরদেহ কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে আনা হবে শ্রদ্ধা নিবেদনের জন্য। পরে বাদ জোহর তাকে দাফন করা হবে।

গত ২৭ নভেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হন মিজানুর রহমান খান। প্রথম একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। শারীরিক অবস্থার উন্নতি না হলে গত ১০ ডিসেম্বর তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রেখে চিকিৎসা করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার (১০ জানুয়ারি) বিকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। মিজানুর রহমান খানের ভাই সিদ্দিকুর রহমান খান ও মসিউর রহমান খান সাংবাদিকতা পেশায় রয়েছেন। ছোট ভাই মসিউর রহমান খান ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক।

মিজানুর রহমান খান বরিশালের বিএম কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর করেছেন। তিনি সংবিধান ও আইন নিয়ে লেখালেখি করেন। তিনি বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সবশেষ জাতীয় দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক পদে ছিলেন।

তার উল্লেখযোগ্য বই সংবিধান ও তত্ত্বাবধায়ক সরকার বিতর্ক, ১৯৭১: আমেরিকার গোপন দলিল।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা