জাতীয়

ক্যাসিনো খালেদের বিরুদ্ধে দুদকের চার্জশিট

নিজস্ব প্রতিবেদক : যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার (ক্যাসিনো খালেদ) বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতে চার্জশিট দেয়া হয়েছে।

জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম সম্প্রতি এ চার্জশিট দাখিল করেন। মামলাটির বিচারের লক্ষ্যে শিগগিরই এ চার্জশিট ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে পাঠানো হবে।

চার্জশিটে খালেদের বিরুদ্ধে ৪২ কোটি ৭৫ লাখ ৭০ হাজার ৭৫৪ টাকার জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অর্জন করে তা ভোগদখলে রাখার অভিযোগ করা হয়। আর অবৈধভাবে অর্জিত ৮ কোটি ৭৪ লাখ ৩৩ হাজার ৯৬ টাকা মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে পাচারের তথ্যও চার্জশিটে উল্লেখ করা হয়।

চার্জশিটে আরও বলা হয়েছে, খালেদের বিদেশে পাচার করা অর্থের সংশ্লিষ্ট তথ্য সংগ্রহের জন্য মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের সরকারের কাছে এমএলএআর পাঠানো হয়েছে। তথ্যাদি প্রাপ্তি সাপেক্ষে আদালতে সম্পূরক চার্জশিট দেয়া হবে। চার্জশিটে ৪৫ জনকে সাক্ষী করা হয়েছে।

২০১৯ সালের ২১ অক্টোবর খালেদের বিরুদ্ধে এ মামলাটি করা হয়। দুদকের একই কর্মকর্তা বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলাটি করেন। মামলায় খালেদ অবৈধভাবে মোট ৫ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অর্জন করেছেন এবং তা নিজ দখলে রেখেছেন বলে অভিযোগ আনা হয়। তবে চার্জশিটে জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অর্জনের পরিমাণ বেড়েছে বহুগুণ।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

চোরাকারবারীদের হামলার পর বিজিবি'র গুলি, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে টহলরত বর্ডার গার্ড...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

কাঞ্চনব্রিজ-বোঁচাগঞ্জ-ঠাকুরগাঁও সড়ক চার লেনে উন্নীতের দাবি এমপি পিনাকের

দিনাজপুরের বিরল উপজেলার কাঞ্চনব্রিজ থেকে বোঁচাগঞ্জ...

সুন্দরবনে ফাঁদে পড়া চিত্রা হরিণ অবমুক্ত করল কোস্ট গার্ড

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকে থাকা একটি আহত...

আজ ৩৯তম শহীদ নূর হোসেন দিবস

ঐতিহাসিক ১০ নভেম্বর আজ। ৩৯তম শহীদ নূর হোসেন দিবস।...

হজ চুক্তি স্বাক্ষর : পাঁচ হাজার বেড়ে বাংলাদেশের কোটা ৮৩,৫০০

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের জন্য আনুষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা