জাতীয়

সাঈদীর মামলায় সাক্ষ্যগ্রহণ ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে করা মামলায় প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত-৩ এর ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলামের আদালতে যুগ্ম কর কমিশনার মাসুমা খাতুন তার জবানবন্দি পেশ করেন। তবে এদিন তার জবানবন্দি গ্রহণ সম্পন্ন হয়নি। এরপর আদালত তার অসমাপ্ত জবানবন্দি গ্রহণ ও আসামিপক্ষের জেরার জন্য আগামী ১১ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করে আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে আইনজীবী ছিলেন রেজাউল করিম বাচ্চু। আসামিপক্ষে আবদুস সোবহান তরফদার ও মুহা. মুজাহিদুল ইসলাম শুনানি করেন।

শুনানির আগে সকালে দেলাওয়ার হোসাইন সাঈদীকে বকশীবাজারে কারা অধিদপ্তরের মাঠে স্থাপিত বিশেষ আদালতে আনা হয়। সকাল ১০টার পর মামলার কার্যক্রম শুরু হয়ে দুপুর পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলে। আয়কর ফাঁকির অভিযোগে করা এই মামলায় সাঈদীই একমাত্র আসামি।

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৯ আগস্ট মামলাটি দায়ের হয়। এ মামলায় সাঈদীর বিরুদ্ধে আয় গোপন করে ৫৬ লাখ ৪৬ হাজার ৮১২ টাকা কর ফাঁকির অভিযোগ আনা হয়। এরপর মামলাটিতে ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

সান নিউজ/এমএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা