জাতীয়

বিদায়ী বছরে সড়কে ঝরেছে ৪৯৬৯ প্রাণ : নিসচা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী বছরে (২০২০) চার হাজার ৯২টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৯৬৯ জন। আহত হয়েছেন আরো ৫ হাজার ৮৫ জন।

বুধবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ২০২০ সালের সড়ক দুর্ঘটনার এ পরিসংখ্যান তুলে ধরেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

ইলেক্ট্রনিক মিডিয়া, ১১টি জাতীয় দৈনিক পত্রিকা, অনলাইন পোর্টালের তথ্য, শাখা সংগঠনগুলোর রিপোর্ট এবং অপ্রকাশিত ঘটনার তথ্য থেকে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়া অপ্রকাশিত দুর্ঘটনা ও হাসপাতালে ভর্তির পর এবং হাসপাতাল থেকে রিলিজের পর মৃত্যুর তথ্যও এই পরিসংখ্যানে যোগ করা হয়েছে।

২০২০ সালে মাসওয়ারি দুর্ঘটনার হিসাব করলে দেখা যায়, জানুয়ারি মাসে ৪৪৭ দুর্ঘটনায় ৪৯৫ জন নিহত এবং ৮২৩ জন আহত, ফেব্রুয়ারি মাসে ৩৬৫ দুর্ঘটনায় ৪৩৭ নিহত এবং ৭৬২ আহত, মার্চে ৩৭৯ দুর্ঘটনায় ৪৫৪ নিহত এবং ৭৬৭ আহত, এপ্রিলে ১৩২ দুর্ঘটনায় ১৩০ নিহত এবং ১২০ আহত, মে মাসে ১৯৬ দুর্ঘটনায় ২৪২ নিহত এবং ২০৬ আহত, জুনে ২৬০ দুর্ঘটনায় ৩৩০ নিহত এবং ২৩৩ আহত, জুলাইয়ে ২২০ দুর্ঘটনায় ২৮৪ নিহত এবং ১৯৭ আহত, আগস্টে ৩৪০ দুর্ঘটনায় ৪৮৩ নিহত ও ৪২৩ আহত, সেপ্টেম্বরে ২১৬ দুর্ঘটনায় ২৫০ নিহত ও ৪০৪ আহত, অক্টোবরে ২৩০ দুর্ঘটনায় ২৬২ নিহত ও ৩৮৭ আহত, নভেম্বরে ২৬২ দুর্ঘটনায় ৩১৬ নিহত এবং ৩৭২ আহত এবং ডিসেম্বরে ৩৬৩ দুর্ঘটনায় ৪৫৮ জন নিহত এবং ৩৯১ জন আহত হন। এছাড়া অপ্রকাশিত তথ্য ও হাসপাতালে ভর্তির পর এবং হাসপাতাল থেকে রিলিজের পর মৃত্যুর হিসেবে পুরো বছরে আনুমানিক ৬৮২ দুর্ঘটনায় ৮২৮ জন নিহত হন।

সংবাদ সম্মেলনে দুর্ঘটনা রোধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বাস্তবায়ন সংক্রান্ত জরুরি কার্যক্রম গ্রহণ করা, প্রধানমন্ত্রী নির্দেশিত ৬ দফা নির্দেশনামা দ্রুত বাস্তবায়ন করা, টাস্কফোর্স দাখিল করা ১১১টি সুপারিশনামা যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করাসহ বেশ কিছু সুপারিশ করা হয়।

নিসচার পরিসংখ্যানে সড়কের সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিংয়ের অভাব, টাস্কফোর্স প্রদত্ত ১১১টি সুপারিশনামা বাস্তবায়ন না হওয়া, চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রবণতা, দৈনিক চুক্তিভিত্তিক গাড়ি চালনা করা, লাইসেন্স ছাড়া চালক নিয়োগ, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব, ট্রাফিক আইন ভঙ্গ করে ওভারটেকিং করা, বিরতি ছাড়াই দীর্ঘসময় ধরে গাড়ি চালানো, ফিটনেসবিহীন গাড়ি চালানো বন্ধে আইনের প্রয়োগ না থাকা, সড়ক ও মহাসড়কে মোটরসাইকেল ও তিন চাকার গাড়ি বাড়ানো, মহাসড়কের নির্মাণ ত্রুটি, একই রাস্তায় বৈধ ও অবৈধ এবং দ্রুত ও শ্লথ যানবাহন চলাচল, রাস্তার পাশে হাটবাজার ও দোকানপাট, এবং অশিক্ষিত ও অদক্ষ চালক, রাজনৈতিক সদিচ্ছার অভাব, সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন না হওয়া ইত্যাদিই এই বিপুল সংখ্যক দুর্ঘটনার মূল কারণ বলে চিহ্নিত করা হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মিনি ফুটবল বিশ্বকাপের উদ্বোধন 

মাদক ও তামাকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ দল নিয়ে ব...

স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

রংপুর মহানগরীতে থানার ভেতরে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার অ...

বড় রদবদল প্রশাসনে 

প্রশাসনে যুগ্ম-সচিব পদমর্যাদার ৯ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার।সাথে আরো...

নিজেদের মাটিতে বিশ্বকাপের প্রথম পয়েন্টের আশায় কানাডা

আয়োজক হিসেবে ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নামছে কানাডা। টরন্টোতে তাদের প্রথম প্রত...

সীমান্তে স্থিতিশীলতা-নিরাপত্তা বজায় রাখার অঙ্গীকার বিজিবি-বিএসএফের 

সীমান্তে স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করত...

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত, আহত ১

নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধা...

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

নোয়াখালীর সোনাইমুড়ীতে মো.ফয়েজ উদ্দিন, (৪৪) নামে এক ব্যবসায়ীকে মাদকসেবী আখ্যা...

আসামে বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ৫ সেনাসদস্য

ভারতের আসাম রাজ্যে বিমান বাহিনীর একটি সামরিক পরিবহন বিমান দুর্ঘটনার শিকার হয়ে...

পদবঞ্চিত নেতাদের বিক্ষোভে উত্তপ্ত বিএনপি কার্যালয়

জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ...

চট্টগ্রামে যুবদল নেতা খুন, উত্তাল রাউজান

চট্টগ্রামের রাউজান উপজেলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন যুবদলের এক নেতা। শনিবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা