জাতীয়

স্বাস্থ্যবিধি মেনে প্লেন যোগাযোগ অব্যাহত থাকবে : প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যবিধি মেনে প্লেন যোগাযোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেন, এ মুহূর্তে কোনো দেশের সঙ্গে প্লেন যোগাযোগ বন্ধের কোনো সিদ্ধান্ত আপাতত নেই।

রোববার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সদর দপ্তর ‘পর্যটন ভবনে’ রুফটপ রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।

মাহবুব আলী বলেন, সৌদি আরবসহ অন্যান্য যে সমস্ত দেশ করোনার কারণে আপাতত প্লেন চলাচল বন্ধ রেখেছে, তারা তাদের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের দেশ থেকে প্লেন পরিচালনা শুরু করবো।

তিনি বলেন, গ্রাহক সেবায় বাংলাদেশ পর্যটন করপোরেশন একটি ব্র্যান্ডের নাম। এ সংস্থার খাবারের গুণগত মান অত্যন্ত উন্নত। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সেবার মান আরও বাড়িয়ে গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। বর্তমান সময় প্রতিযোগিতার যুগ। সেবার মান বাড়িয়ে গ্রাহক সন্তুষ্টি অর্জনের কোনো বিকল্প নেই।

মাহবুব আলী বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পর্যটন শিল্পকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সরকারি-বেসরকারি সব পর্যটন অংশীজনের সমন্বয়ে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রায় পর্যটন শিল্পের জন্য নির্ধারিত লক্ষ্যসমূহ নির্ধারিত সময়ের মধ্যেই আমরা অর্জন করবো।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ।

পর্যটন ভবনের খোলা ছাদে ছয় হাজার ৬০০ বর্গফুট আয়তনের ১৫০ আসন বিশিষ্ট রেস্টুরেন্টটি অত্যাধুনিক সাজে সজ্জিত। এ রেস্টুরেন্টে সুলভ মূল্যে দেশি-বিদেশি খাবারের ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্নাক্স আইটেম/ফাস্টফুড ও ডিনারের সুব্যবস্থা রয়েছে। বাংলাদেশ পর্যটন করপোরেশনের মালিকানাধীন এ রেস্টুরেন্টে গ্রাহকদের জন্য সার্বক্ষণিক লিফট ও গাড়ির বেইজমেন্ট পার্কিংয়ের সুবিধা রয়েছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। বুধবার (৫ আগস্ট)...

গুপ্ত রাজনীতি বন্ধ করে,প্রকাশ্যে রাজনীতি করেন: ছাত্রদল নেতা সৌরভ  

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেছেন, ছাত্র রাজনীতি হবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা