জাতীয়

চলতি মাসেই ভ্যাকসিন পাবে বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনার থাবা রুখে দিতে আবারও এল সুখবর। অক্সফোর্ডের ভ্যাকসিন ভারতে চূড়ান্ত অনুমোদন পাওয়ায় চলতি মাসেই টিকা হাতে পাওয়ার আশা বাংলাদেশের। এদিকে টিকা সংরক্ষণ, বিতরণ, প্রয়োগ থেকে শুরু করে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে টিকা কেন্দ্রেরও। হাতে পেলে স্বল্প সময়ের মধ্যেই অগ্রাধিকার ভিত্তিতে ফ্রন্টলাইনারদের দেওয়া হবে টিকা।

দীর্ঘ অচলাবস্থার পর অবশেষে বাংলাদেশ হাতে পেতে যাচ্ছে মহামারি করোনার ভ্যাকসিন। অক্সফোর্ডের ভ্যাকসিন ভারতে চূড়ান্ত অনুমোদন পাওয়ার খবর, আশার সঞ্চার করেছে সাধারণ মানুষের মনে।

স্বাস্থ্য অধিদফতর বলছে, ভারত অক্সফোর্ডের ভ্যাকসিন অনুমোদন দেয়ায় কেটে গেছে সংকট। চলতি মাসেই ভ্যাকসিন হাতে পাওয়ার আশাবাদ জানিয়ে প্রতিষ্ঠানটি বলছে, টিকা হাতে পেলে স্বল্প সময়ের ব্যবধানে অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রয়োগ করা হবে ফ্রন্টলাইনারদের।

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ডা. হাবিবুর রহমান বলেন, ‘আমরা আশা করছি যে চলতি মাসেই টিকাগুলো পেয়ে যাব। টিকা পাওয়ার স্বল্প সময়ের মধ্যে আমরা টিকা প্রয়োগ শুরু করতে পারব।’

টিকা সংরক্ষণ, দেশের প্রত্যন্ত অঞ্চলে বিতরণ, টিকা প্রয়োগ থেকে শুরু করে টিকাদান কেন্দ্রও প্রস্তুত করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি, টিকা স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের বিষয়টিও এগিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ডা. হাবিবুর রহমান বলেন, ‘টিকা প্রয়োগের জন্য যে প্রস্তুতি আমাদের প্রয়োজন, সে প্রস্তুতি আমরা ইতিমধ্যে নিয়ে রেখেছি। স্বাস্থকর্মীদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা রেখেছি। ট্রেনিংটা আমরা খুব শিগগির করে দেব।

এদিকে টিকা সংরক্ষণ থেকে প্রয়োগ প্রতিটি ধাপেই কঠিনভাবে আধুনিক নিয়মকানুন মেনে চলার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের।

প্রতি লটে ৫০ লাখ করে সেরাম ইনস্টিটিউট থেকে ৩ কোটি ভ্যাকসিন কিনবে বাংলাদেশের বেক্সিমকো।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা