জাতীয়

দেশে লকডাউনের পরিবেশ তৈরি হয়নি : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : এখন পর্যন্ত দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে তাই দেশে এখনও লকডাউনের পরিবেশ তৈরি হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ‘জিন এক্সপার্ট মেশিন ও মোবাইল ল্যাবরেটরি’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘আমাদের অক্সিজেন সরবরাহে কোনও ঘাটতি নেই, তবে আমাদের একটা অক্সিজেন কারখানা বন্ধ থাকায় ভারত থেকে অক্সিজেন আমদানি অব্যাহত রেখেছি। পুনরায় কারখানা চালু না হওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আমাদের পর্যাপ্ত বেড রয়েছে, তবে যদি তা বাড়ানোর প্রয়োজন হয় তাহলে আমরা সংখ্যা আরও বাড়াবো। তবে এখন পর্যন্ত দেশের পরিস্থিতি দেখে বলা যায় করোনা নিয়ন্ত্রণে আছে। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের অর্থনীতি ভালো অবস্থায় রয়েছে। পোশাক খাত চালু আছে, নিরাপত্তা ব্যবস্থা সুন্দর আছে।’

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, আর্মি কোয়ারেন্টাইন ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল সাইফ, হজ ক্যাম্প কোয়ারেন্টাইন ইনচার্জ মেজর মোস্তফা, ডি এম আর ল্যাব প্রধান ফয়জুর রহমান প্রমুখ।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা