জাতীয়

রিজার্ভ চুরির মামলা খারিজ

সান ডেস্ক:
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির অভিযোগে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কয়েক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। ২০১৬ সালে সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয়া হয়। এর একটি অংশ ফিলিপাইনের আরসিবিসির মাধ্যমে দেশটির ক্যাসিনো ব্যবসায় চলে যায়। পরে ওই ঘটনায় বাংলাদেশ ব্যাংক বাদী হয়ে মার্কিন আদালতে মামলাটি করেছিল।

ফিলিপাইন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ক্যাসিনো পরিচালনাকারী কোম্পানি ব্লুমবেরি সোমবার স্টক এক্সচেঞ্জকে আলোচিত মামলাটি খারিজ হয়ে যাওয়ার কথা জানায়।

ঘটনার তিন বছর পর গত বছরের ফেব্রুয়ারিতে রিজার্ভ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালতে মামলাটি করে বাংলাদেশ ব্যাংক। মামলায় আরসিবিসিকে এ ঘটনার জন্য দায়ী করা হয়।

এছাড়া প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তা, ফিলিপাইনের মানি এক্সচেঞ্জ হাউস, দুটি ক্যাসিনো এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আসামি করা হয়। আসামির তালিকায় আরসিবিসি ব্যাংকসহ ৬টি প্রতিষ্ঠান ও ১৫ ব্যক্তির নাম রাখা হয়েছিল।
এতে চুরি হওয়া অর্থসহ মামলা পরিচালনার সমুদয় ব্যয় এবং দোষীদের শাস্তি দাবি করা হয়।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দলের উপস্থিতিতে নিউইয়র্কের ম্যানহাটনের সাউদার্ন ডিসট্রিক্ট কোর্টে মামলাটি করা হয়।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে মামলাটি করে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা আইনি প্রতিষ্ঠান কোজেন ও’কোনর।

উল্লখ্য, ২০১৬ সালের ৪ঠা ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (নিউইয়র্ক ফেড) থাকা বাংলাদেশের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। মামলাটি আরও তিন দিন আগে অর্থাৎ গত ২০শে মার্চ সংশ্লিষ্ট আদালত মামলাটি খারিজ করে দেয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

ভারত ছাড়ার হুমকিতে পালটা চ্যালেঞ্জ ইমরান খানের

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনেতা আমির খানের ভাগ্নে অভিনেতা...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে সৌ‌দি‌কে চি‌ঠি

মক্কায় মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির...

ভোলাজুড়ে শতাধিক পূজামণ্ডপে নিরাপত্তায় কোস্ট গার্ড

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভোলায় ১১৮টিসহ উপকূলীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা