জাতীয়

ইউএনডিপি’র বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অগ্রগতি

সান নিউজ ডেস্ক : বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে অগ্রগতি হয়েছে বাংলাদেশের। এতে আগের বছরের চেয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন ২০২০ অনুযায়ী, ১৮৯ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৩তম, যা গত বছর ছিল ১৩৫তম।

গত ১৫ ডিসেম্বর বৈশ্বিক এই প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন অনুযায়ী, এই তালিকার শীর্ষস্থানে রয়েছে নরওয়ে। এরপরই রয়েছে আয়ারল্যান্ড, সুইৎজারল্যান্ড, হংকং ও আইসল্যান্ড।

মানব উন্নয়ন সূচকে এবার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের আগে রয়েছে দুটি দেশ- ভুটান ও ভারত। এ অঞ্চলে সবচেয়ে এগিয়ে থাকা ভুটানের অবস্থান ১২৯ নম্বরে। ভারত রয়েছে ১৩১ নম্বরে। এ ছাড়া নেপাল ১৪২ ও পাকিস্তান ১৫৪ নম্বরে রয়েছে।

প্রতিটি দেশের স্বাস্থ্য, শিক্ষা, আয় ও সম্পদের উৎস বৈষম্য, লিঙ্গ সমতা, দারিদ্র্য, কর্মসংস্থান, নিরাপত্তা বাণিজ্য ও আর্থিক প্রবাহ যোগাযোগ, পরিবেশের ভারসাম্য ও জনমিতির তথ্য বিশ্লেষণ করে এই সূচক তৈরি করে ইউএনডিপি। এসব মানদণ্ড মিলিয়ে এবার বাংলাদেশের মানব উন্নয়ন স্কোর দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৩২, যা গতবার ছিল শূন্য দশমিক ৬১৪।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

গবেষণাগারের গণ্ডি পেরিয়ে এআই এখন দৈনন্দিন জীবনের অংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

ধ্রুব রাঠী: ‘আটক নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজি...

মোহাম্মদপুরে সড়ক অবরোধ, অফিসগামী মানুষের চরম ভোগান্তি

রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশ...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০৪ জনকে আটক...

সুপারিশপ্রাপ্ত বিচারকদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সূচি প্রকাশ

১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা ২০২৫-এর চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা