জাতীয়

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নিরাপত্তার চাদরে রাজধানী

নিজস্ব প্রতিবেদক : শহীদ বুদ্ধিজীবী দিবস সোমবার (১৪ ডিসেম্বর)। দিবসটি উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশের পাশাপাশি র‌্যাব, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা রক্ষায় বিশেষভাবে নিয়োজিত রয়েছে।

শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন সংগঠনের নেতারা মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে। এ উপলক্ষে অত্র এলাকাসহ পুরো ঢাকায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে ডিএমপি।

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দায়িত্বরত এএসআই হারুন বলেন, ১৪ ডিসেম্বর উপলক্ষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে সেদিকে নজরদারি রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এই এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণকল্পে সোমবার সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সব প্রকার সার্ভিস ট্রান্সপোর্ট (বাস/ট্রাক/হিউম্যান হলার/থ্রি হুইলার ইত্যাদি), রিকশা ও ভ্যানকে মিরপুর মাজার রোড (মাজার রোড ক্রসিং হতে মিরপুর-১ নম্বর ক্রসিং পর্যন্ত) পরিহার করে বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধের কথাও বলেন তিনি।

সরেজমিনে দেখে যায়, শহীদ বুদ্ধিজীবী দিবসকে কেন্দ্র করে বিকাল থেকে স্থানীয় দোকান বন্ধ রয়েছে। স্থানীয় নেতাকর্মীদের মিছিল নিয়ে শহীদ বুদ্ধিজীবী শহীদ মিনারের সামনে বসে থাকতে দেখা যায়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা