জাতীয়

দীর্ঘ চেষ্টায়ও নিজের ভোট দিতে পারলেন না আ. লীগ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক:

প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টা করে ভোট দিতে পারলেন না ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) জটিলতায় এই সমস্যা হওয়ায় পরে কেন্দ্র থেকে চলে যান তিনি।

শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দিতে আসেন শফিউল ইসলাম মহিউদ্দীন। প্রথমে ছবিযুক্ত তালিকা দেখে তার পরিচয় শনাক্ত করা হয়। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট না মেলায় জটিলতা সৃষ্টি হয়। পরে বাইরে রাখা প্রার্থীর গাড়ি থেকে ভোটার আইডি কার্ড নিয়ে আসা হয়। এতেও কাজ হয়নি। মেশিন অফ করে চালু করা হয়। নির্বাচনি কর্মকর্তারা তার কাছে থাকা অন্য একটি কার্ড দিয়েও চেষ্টা করেন। টিস্যু দিয়ে আঙুল মুছে ম্যাচ করানোর চেষ্টা করা হয়। তাতেও কাজ হয়নি। অন্য আরেকটি মেশিনেও ট্রাই করা হয়, কিন্তু কাজ সব চেষ্টাই বিফল হয়।

তবে ক্ষোভ প্রকাশ না করে বিষয়টি মেনে নেন আওয়ামী লীগের প্রার্থী। কেন্দ্র থেকে চলে যাওয়ার আগে শফিউল ইসলাম বলেন, ‘টেকনিক্যাল কারণে প্রবলেম হচ্ছে। আমি অনেকক্ষণ থাকায় অন্য ভোটারদের ঢুকতে প্রবলেম হচ্ছে দেখে নিজেই চলে যাচ্ছি। টেকনোলজিতে এমন সমস্যা হয়। গত বার জাতীয় নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের ক্ষেত্রেও এমনটি হয়েছিল। এটা হতেই পারে।’

প্রিজাইডিং কর্মকর্তা আহসানুল হক জানান, ‘ কদিন আগে উনি উত্তরা থেকে মাইগ্রেট হয়ে ধানমন্ডিতে এসেছেন। এসডি কার্ডে উনার তথ্য আপডেট হয়নি।’

তিনি আরও বলেন, 'ছবিযুক্ত হার্ড কপিতে উনার নাম আছে। কিন্তু ফিঙ্গারপ্রিন্টে আসছে না। নির্বাচনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা ব্যবস্থা নেবেন।’

ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলছে। শনিবার (২১ মার্চ) সকাল ৯টা থেকে ভোট শুরু হয়, শেষ হবে বিকাল ৫টায়। ইভিএম ব্যবহারে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকির কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তবে হাতের মাধ্যমে যাতে জীবাণু না ছড়ায় সেজন্য ভোটকেন্দ্রে সেনিটাইজার ও টিস্যু রেখেছে নির্বাচন কমিশন।

রাজধানীর ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান, শেরে-ই বাংলা ও লালবাগ থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, বিএনপির শেখ রবিউল আলম, জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান, প্রগতিশীল গণতান্ত্রিক দলের কাজী মুহাম্মদ আবদুর রহিম, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী ও বাংলাদেশ কংগ্রেসের মো. মিজানুর রহমান।

এ আসনে ভোটার তিন লাখ ২১ হাজার ২৭৫ জন। আর ভোটকেন্দ্র রয়েছে ১১৭টি ও ভোটকক্ষ ৭৭৬টি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পদত্যাগ করায় ঢাকা-১০ আসনটি গত ২৯ ডিসেম্বর শূন্য ঘোষণা করা হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা