জাতীয়

রাজধানীর তিনশ ফিটে ঝরল দুই শিক্ষার্থীর প্রাণ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তিনশ ফিটে সাতসকালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে মানিকদি এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ শিক্ষার্থীরা হলেন, ইফতিখার ইফতি (১৮)। তিনি রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং অনন্ত বড়ুয়া (১৮)। সে নটরডেম কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র।

ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া নিহতের সহপাঠীদের বরাত দিয়ে জানান, সকালে দুই শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে বের হয়। ঘটনাস্থলে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। মোটরসাইকেল চালাচ্ছিল ইফতি।
দুর্ঘটনার পরে স্থানীয়রা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কিন্তু চিকিৎসক ২জনকেই মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা