জাতীয়

চকবাজারে আগুন, দুই ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উর্দুরোড চকবাজারের নোয়াখালী ভবনের লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শুক্রবার (১১ ডিসেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দিনগত রাত ৩টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

জানা যায়, ওই ভবনের চারতলায় প্লাস্টিকের পণ্য মজুত করে রাখা ছিলো।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে আরও ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টা পর মোট ১৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়-ক্ষতির খবর জানা যায়নি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা