জাতীয়

বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলারসহ ১৯ জেলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে হারিয়ে যাওয়া ট্রলারসহ ১৯ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার এম হামিদুল ইসলাম এ তথ্য জানান।

হামিদুল ইসলাম জানান, গত ১৫ নভেম্বর চট্রগ্রাম থেকে এফভি রানা নামের একটি ফিশিং ট্রলার ১৯ জন জেলেসহ গভীর সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয়। ২৩ নভেম্বর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় চলে যায়। প্রায় ১৫ দিন যাবৎ মাঝ সমুদ্রে ভাসার পর ভারতীয় কোস্ট গার্ড জাহাজ ভরদ ট্রলারটিকে দেখতে পায়। গত ০৮ ডিসেম্বর ভারতীয় কোস্ট গার্ড জাহাজ ট্রলারটিকে উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের সাথে যোগাযোগ করে ৯ ডিসেম্বর বাংলাদেশ সময় ভোর ৬টায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ সোনার বাংলার কাছে হস্তান্তর করে।

তিনি বলেন, কোস্ট গার্ড জাহাজ সোনার বাংলা ট্রলারটিকে নিয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি বেইস মংলায় ১০ ডিসেম্বর ২০২০ তারিখে প্রত্যাবর্তন করলে উদ্ধারকৃত ফিশিং ট্রলার ও জেলেদের ট্রলারের মালিকের নিকট হস্তান্তর করা হয়। উক্ত ঘটনায় দুটি দেশের পারস্পরিক সুসম্পর্ক শুধু জোরদারই করবে না বরং ভবিষ্যতে দুই দেশের কোস্ট গার্ডের পারস্পরিক সহযোগিতাও অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করে বাংলাদেশ কোস্ট গার্ড।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড তার সূচনালগ্ন থেকেই উপকূলীয় এলাকার অসহায় দুস্থ জেলেসহ সকলের সাহায্য সহযোগীতা, চিকিৎসা, দূর্যোগ মোকাবেলা সহ সকল সার্বিক নিরাপত্তায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যহত থাকবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল সেবা পেল অসহায় ১৩৩ জন

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যস...

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

দীর্ঘ ১০ মাসের কঠিন সময় পেরিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন ছোট পর্দার জন...

মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

বাজারে শাহরুখ খানের অবস্থান বরাবরই আলোচনায় থাকে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবে...

এলাকার উন্নয়নে সৎ ও যোগ্য প্রতিনিধি বেছে নেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে সৎ, যোগ্য, স্...

দেশকে এগিয়ে নিতে যুবসমাজের বিকল্প নেই: রাষ্ট্রপতি

দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা