জাতীয়

বাংলা চ্যানেল পাড়ি দেয়ার প্রতিযোগিতায় দুই নারীসহ ৪৩ সাঁতারু

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : বঙ্গোপসাগরের বাংলা চ্যানেল পাড়ি দিতে সাতার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য হাজির হলেন দুই নারীসহ ৪৩ জন সাঁতারু। এই প্রতিযোগিতায় বিদেশি সাতারুসহ এবার সর্বোচ্চ সংখ্যক ৪৩ সাঁতারু অংশ নিয়েছেন।

সোমবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহ্‌ পরীর দ্বীপ জেটি থেকে সাতার শুরু করেছে সাঁতারুরা। বিকেল নাগাদ সাতারে অংশগ্রহণকারীরা সেন্টমার্টিন দ্বীপে পৌঁছার সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরের বাংলা চ্যানেলের ১৬ কিলোমিটার পথ সাঁতরে সাঁতারুদের পৌঁছাতে হবে সেন্টমার্টিন দ্বীপের জেটিতে। ১৫তম বাংলা চ্যানেল সাঁতারের আয়োজক 'ষড়জ এডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা।'

'ষড়জ এডভেঞ্চার ও এক্সট্রিম বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা লিপটন সরকার জানান, প্রতি বছরের মতো এ বছরেও বাংলা চ্যানেল পাড়ি দেয়া প্রতিযোগিতা শুরু হয়েছে। গত মার্চে এই সাঁতার আয়োজনের কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে এ প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হয়নি।

এবার চ্যানেল পাড়ি দেয়ার প্রতিযোগীতা মূলক সাঁতারে আন্তর্জাতিক নিয়ম মেনে আয়োজন করা হচ্ছে। সাঁতারুরা ফ্রি হ্যান্ড সুইমিং করবেন। নিরাপত্তার জন্য প্রত্যেক সাঁতারুর সঙ্গে একটি করে উদ্ধারকারী নৌকা থাকবে। এ ছাড়া বাংলাদেশ কোস্ট গার্ডের সার্ভিস বোট, জরুরি নৌকা ও ডুবুরিরা থাকবেন।

এবারের বাংলা চ্যানেল সাঁতারে বেশ কিছু রেকর্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ৬৮ বছর বয়সী সাঁতারু ক্ষিতিন্দ্র চন্দ্র বৈষ্য এই সাঁতারে অংশ নিচ্ছেন। সফল হলে তিনিই হবেন বাংলা চ্যানেল পাড়ি দেওয়া সবচেয়ে বয়স্ক সাঁতারু।

এখন পর্যন্ত এ রেকর্ডের অধিকারী ঢাকার সাঁতারু মিজানুর রহমান। তিনি ২০১৯ সালে ৬৭ বছর বয়সে এই চ্যানেল পাড়ি দিয়েছিলেন। এবার তিনি অংশ নিচ্ছেন না। ২০০৬ সাল থেকে গত বছর পর্যন্ত টানা ১৪ বার এই চ্যানেল পাড়ি দেন লিপটন সরকার। এবারে পাড়ি দিলে টানা ১৫ বারের রেকর্ড করবেন তিনি। এবারের ৪৩ সাঁতারুর মধ্যে ১ জন বিদেশি, ২ জন নারী ও ২ জন পুলিশ কর্মকর্তাও আছেন। গত বছর ৩১ সাঁতারু বাংলা চ্যানেল পাড়ি দেন।

এবারের বাংলা চ্যানেল সাঁতারের সহ আয়োজক বাংলাদেশ পর্যটন করপোরেশন ও পর্যটন বোর্ড, প্রধান পৃষ্ঠপোষক ফরচুন গ্রুপ, পৃষ্ঠপোষক ভিসা থিং ও এনসিসি ব্যাংক, অংশীদার ঢাকা বিশ্ববিদ্যালয়, স্টুডিও ঢাকা ও ষড়জ এবং রেসকিউ পার্টনার হিসেবে আছে বাংলাদেশ কোস্ট গার্ড।

এডভেঞ্চার গুরুখ্যাত প্রয়াত কাজী হামিদুল হক সমুদ্র সাঁতারের উপযোগী বঙ্গোপসাগরের এই বাংলা চ্যানেল আবিষ্কার করেন। ২০০৬ সালে প্রথমবারের বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দেন লিপটন সরকার, ফজলুল কবীর ও সালমান সাঈদ।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা