জাতীয়

এনবিআরের যুগ্ম কমিশনারের বরখাস্তের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার কেরাণীগঞ্জের পানগাঁও কাস্টমস হাউজের দায়িত্বরত যুগ্ম কমিশনার মো. লুৎফুল কবিরকে অবিলম্বে অব্যাহতি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করছে।

সোমবার (৩০ নভেম্বর) সকালে জাতীয় রাজস্ব ভবনের (এনবিআর)সামনে এই বিক্ষোভ করে তারা। বিক্ষোভকারীরা জানান, যুগ্ম কমিশনার মো. লুৎফুল গত বুধবার অফিস রুমে সহকারী রাজস্ব কর্মকর্তাদের সামনে এক রাজস্ব কর্মকর্তার সঙ্গে অসদাচরণ করেন। এ সময় সেই কর্মকর্তাকে থাপ্পড় দিয়ে তার ফাইল ছিঁড়ে ফেলেন লুৎফুল কবির।

বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স এসোসিয়েশন (বাকাএভ) ও তাদের অন্তর্ভুক্ত ৩টি কর অঞ্চলের কর্মীরা লুৎফুল কবিরের বিরুদ্ধে রাজস্ব ও সহকারী রাজস্ব কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার, অকথ্য ভাষায় গালিগালাজসহ শারীরিকভাবে লাঞ্চিত করার অভিযোগ আনেন।

এ ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও এনবিআর থেকে তার বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় সারা দেশে সহকারী কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

বিক্ষোভকারীরা সোমবারের মধ্যেই যুগ্ম কমিশনার মো. লুৎফুল কবিরের অব্যাহতিসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। তাদের এ দাবি আদায় না হলে সাময়িক কর্মবিরতিসহ আরও কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন।

বিক্ষোভে ‘বাকাএভ’ এর আহ্বায়ক খন্দকার লুৎফুল আজম, সদস্য মো. মজিবুর রহমানসহ কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিয়েছেন।

সান নিউজ/এসএেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা