খুব দ্রুতই গণমাধ্যমকর্মী আইন পাস : তথ্য প্রতিমন্ত্রী
জাতীয়

খুব দ্রুতই গণমাধ্যমকর্মী আইন পাস : তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : খুব দ্রুতই গণমাধ্যমকর্মী আইন পাস করা হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত চিত্রকর্ম ও আলোকচিত্রে করোনায় গণমাধ্যমের লড়াই শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘করোনাকালীন অনেক সাংবাদিক খুব দুঃসময় পার করছে। অনেকের চাকরি চলে গেছে। ছাঁটাই হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে করোনার মধ্যে সাংবাদিকদের ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এখন এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যারা সাংবাদিকদের নিয়ে কাজ করে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিত্রাণ ছাড়া বা কীভাবে অন্যপথ আছে সেটি জানতে চাই। করোনার কারণে যাদেরকে ছাঁটাই করা হয়েছে বাদ দেওয়া হয়েছে সেই গণমাধ্যমকর্মীদের আবার চাকরিতে পুণনিয়োগ দেওয়া যায় সেই চেষ্টা আমরা করছি।’

প্রতিমন্ত্রী মুরাদ হাসান আরও বলেন, ‘গণমাধ্যমকর্মী আইন নিয়ে বারবার কথা হচ্ছে। তথ্যমন্ত্রী গত পরশুদিন বলেছেন এটি একদম চূড়ান্ত পর্যায়ে আছে। আইন মন্ত্রণালয়ে এখন ভেটিং হচ্ছে। চূড়ান্ত কিছু সংস্কার নিয়ে আমাদের আলোচনা হয়েছে আইন মন্ত্রণালয়ে। আমি আশা করছি, খুব দ্রুতই গণমাধ্যমকর্মী আইন পাস করা হবে। যেন সকল কথার পথ বন্ধ করে গণমাধ্যমকর্মী আইন আমরা পাস করব। এরপর সংসদে এটি বিল আকার উত্থাপন হবে। যার মাধ্যমে সকল গণমাধ্যমকর্মীদের কষ্ট, নিরাপত্তা এবং তাদের সুরক্ষার নিশ্চিত করার দায়িত্বটি আমরা পালন করতে চাই।’

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি রাহুল রাহার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন গাজী গ্রুপের ডিএমডি গাজী গোলাম মর্তুজা পাপ্পা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনামুল হক, ডাক্তার তুষার, বাঁধন ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিব আহমেদ, পাথওয়ের নির্বাহী পরিচালক শাহীন আহমেদ, শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটের ডাক্তার আফরাফুল হক, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি নজরুল কবীর, সদস্য সচিব শাকিল আহমেদসহ অন্যরা।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা