জাতীয়

বিদেশ সফরে যাবেন নির্বাচন কমিশনের ৬২ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নানান অযুহাতে বিদেশ সফর চলছেই। ঘাস চাষ শিখতে ৩২ কর্মকর্তার বিদেশ সফরের সমালোচনার মধ্যেই এবার জাতীয় পরিচয়পত্র তৈরির কাজে প্রশিক্ষণের জন্য ৬২ কর্মকর্তার বিদেশ সফরে ৫ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে । কিন্তু পরিকল্পনা কমিশনের আপত্তিতে করা হয়েছে ১ কোটি টাকা। এতে প্রত্যেক কর্মকর্তার জন্য ব্যয় হবে প্রায় ১ লাখ ৬১ হাজার টাকা করে। তবে এই বরাদ্দের ক্ষেত্রে কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় নেয়া হয়নি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)বৈঠকে উপস্থাপন করা হতে পারে প্রকল্পটি। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) দ্বিতীয় পর্যায়ের প্রকল্প বাস্তবায়নে পরামর্শকের পকেটে যাবে ২৮ কোটি ৭০ লাখ টাকা। ২০টি অডিও-ভিডিও বা চলচ্চিত্র নির্মাণে চাওয়া হয়েছে ১ কোটি টাকা। অভ্যন্তরীণ ভ্রমণের জন্যও রয়েছে ২ কোটি টাকা।

এ ব্যাপারে বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন বলেন, ‘যেহেতু এ ধরনের ঘটনা ঘটেই চলছে, সেহেতু এ ব্যাপারে পরিকল্পনা কমিশনের আরও কঠোর ও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এ প্রকল্পে যদি একান্তই বিদেশ প্রশিক্ষণে যেতেই হয়, তাহলে ২ জন কর্মকর্তা প্রশিক্ষণ নিয়ে এসে ৬০ জনকে প্রশিক্ষণ দিতে পারতেন। এতে সরকারি অর্থের অপচয় রোধ হতো।’

এবিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, আধুনিক প্রযুক্তি, মোডালিটি এবং সার্ভার ব্যবহারের পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে বিদেশে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। আমরা সেজন্যই এই ব্যবস্থা রেখেছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্ভাব্যতা যাচাইয়ের প্রয়োজন হয়নি। কেননা আইডিইএ-১ প্রকল্পের ব্যাপক সাফল্য রয়েছে। প্রায় ২০০-৩০০ শতাংশ সফল হয়েছি। আমাদের উদ্দেশ্য ছিল ৪টি প্রতিষ্ঠানকে সেবা দেয়া। কিন্তু এখন তো ১৩৭টি মূল প্রতিষ্ঠানকে সেবা দেয়া হচ্ছে। এসব প্রতিষ্ঠানের শাখা ধরলে অনেক হবে। এটি এখন গণমানুষের প্রকল্প। তাই এর ধারাবাহিকতা রাখতেই দ্বিতীয় পর্যায়ের প্রকল্পটি তৈরি করা হয়েছে।

সূত্র জানায়, প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮০৫ কোটি টাকা। একনেকে অনুমোদন পেলে চলতি অর্থবছর থেকে ২০২৫ সালের জুনের মধ্যে এটি বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন সচিবালয়। দ্বিতীয় পর্যায়ে প্রকল্প গ্রহণের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, এনআইডি (জাতীয় পরিচয়পত্র) ডাটাবেজকে সম্প্রসারিত করা হবে।২০৩০ সালের মধ্যে সব নাগরিককে বৈধ জাতীয় পরিচয়পত্র দেয়া এবং স্বচ্ছ ও নির্ভুল ছবিসহ ভোটার তালিকা প্রণয়নও করা হবে।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, নির্বাচন কমিশন থেকে গত বছরের ৩১ অক্টোবর প্রথমবার পিইসি সভা এরপর চলতি বছরের ২০ জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বিতীয় সভা। সভায় দেয়া উল্লেখযোগ্য কয়েকটি সুপারিশ হল- বৈদেশিক স্টাডি ট্যুরের ব্যয় ৫ কোটি টাকা থেকে কমিয়ে ১ কোটি টাকা এবং অভ্যন্তরীণ প্রশিক্ষণের জন্য ৯ কোটি ৫৮ লাখ টাকা থেকে কমিয়ে ৪ কোটি টাকা নির্ধারণ করতে হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা