জাতীয়

রোমে বাংলাদেশ দূতাবাসের নতুন রাষ্ট্রদূত শামীম আহসান

সান নিউজ ডেস্ক : ইতালিতে নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিচ্ছেন পেশাদার কূটনৈতিক মো. শামীম আহসান। শুক্রবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক বিমানবন্দর লিওনার্দো দ্য ভিঞ্চি হয়ে রোমে আসার কথা রয়েছে।

এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন রোমে বাংলাদেশ দূতাবাসের নতুন রাষ্ট্রদূত শামীম আহসান। প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব ও রোম বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদারের স্থলাভিষিক্ত হবেন মো. শামীম।

এর আগে, তিনি ২০০৪ থেকে ২০০৮ সালে রোম বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর হিসেবে চাকরি করেন। দীর্ঘ চাকরি জীবনে ২০০৮ থেকে ২০১১ ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও ডেপুটি চিফ অব মিশন পরে নাইজেরিয়াতে হাইকমিশনার ছিলেন।

নাইজেরিয়া রাষ্ট্রদূত হিসেবে যোগ দেয়ার আগে ২০১৪ থেকে ২০১৮ নিউইয়র্কে কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেন তিনি। এদিকে নতুন রাষ্ট্রদূত হিসেবে রোমে আসার খবরে ইতালি প্রবাসী বাংলাদেশিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

তারা বলছেন, রোম বাংলাদেশ দূতাবাস ও মিলান কনস্যুলেট অফিসের বিরুদ্ধে সেবার মান ও রাজনৈতিক ছত্রছায়া এবার অনেকেংশই কমে যাবে।

বিগত দিনের বদনাম ঢেকে দিয়ে সাধারণ মানুষ যথাযথ সেবা পাবেন এমনটা আশা করছেন নতুন এ রাষ্ট্রদূতের কাছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে মাদারীপুরের যুবক নিহত

রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ক...

জাতীয় ফুটবল দলের নতুন কোচ টমাস ডুলি

দুটি ফুটবল বিশ্বকাপ খেলেছেন টমাস ডুলি। একটিতে ছিলে...

শনিবার ব্যাংক খোলা থাকবে

আগামীকাল শনিবার (২৩ মে) ব্যাংক খোলা থাকবে। সেদিন ব...

ঈদের আগে কমলো স্বর্ণের দাম

ঈদুল আজহার আগে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সি...

শিশুদের ওপর বর্বরতা বন্ধ করার তাগিদ ইউনিসেফের

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের প...

গরুর জন্য ‘আবাসিক হোটেল’

দেশের অন্যতম গরু পালনকারী এলাকা হিসেবে পরিচিত পাবন...

অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে মন্তব্য ক...

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৪

কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে...

হাম ও উপসর্গে শিশুর মৃত্যু ৫০০ ছাড়ালো

হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ৫০০ ছাড়াল। গত ১৫...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা