জাতীয়

সাক্ষী না আসায় দুই ওসির দুঃখ প্রকাশ 

নিজস্ব প্রতিবেদক : করোনা পরীক্ষা না করে মনগড়া রিপোর্ট দেওয়ার অভিযোগে হওয়া মামলায় জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী, তার স্বামী ও প্রতিষ্ঠানটির সিইও আরিফুল হক চৌধুরীসহ আটজনের মামলায় সবশেষ ধার্য তারিখে সাক্ষী আদালতে না আসায় দুঃখ প্রকাশ করেছেন দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তারা হলেন- গুলশান থানার ওসি আবুল হাসান ও খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম।

মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারীর আদালতে তারা এ দুঃখ প্রকাশ করেন। গত ২১ অক্টোবর এ মামলায় রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী আদালতে হাজির করতে পারেনি। সেদিন সাক্ষী হাজির করতে না পারায় গুলশান ও খিলগাঁও থানার ওসিকে কারণ দর্শাতে (শোকজ) বলেন আদালত।এছাড়া এদিন মামলায় মনির হোসেন নামে একজন সাক্ষ্য দিয়েছেন। তার সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ১৬ নভেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেন।এ নিয়ে মামলাটিতে ৪৩ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য শেষ হলো।

জানা যায়, জেকেজির কর্ণধার স্বামী-স্ত্রী মিলে করোনা টেস্টের ভুয়া সনদ বিক্রি করেছেন। প্রতিটি টেস্টের জন্য জনপ্রতি নিয়েছেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা। আর বিদেশি নাগরিকদের কাছ থেকে জনপ্রতি তারা নিতেন ১০০ ডলার।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩২ রানে...

চট্টগ্রামে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্...

বৃষ্টি উপেক্ষা করেই প্রস্তুত বাংলাদেশ

এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিতে গত ২৫ সেপ্টেম্বর জাপানে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ...

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৮

ইউক্রেনজুড়ে রাশিয়ার তীব্র সামরিক হামলায় শিশুসহ অন্তত আটজন নিহত এবং বহু মান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা