জাতীয়

সমস্যা সমাধানে মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে : সচিব

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনায় সারা বিশ্ব টালটাতাল সেই সময় মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে আটকেপড়া কর্মীদের পাঠানোর বিষয়ে দেশটির সঙ্গে আলোচনা শুরু করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, আমরা তাদের কাছে সমস্যাটি তুলে ধরেছি। তারা বিষয়টি দেখছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র সচিব বলেন, করোনা মহামারির কারণে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসার পর কর্মীরা আটকে পড়েছেন। আটকেপড়া কর্মীদের নিয়ে মালয়েশিয়ার সঙ্গে আমরা আলোচনা শুরু করেছি। ঢাকায় মালয়েশিয়ার নতুন হাইকমিশনার এসেছেন। আমরা তার সঙ্গে কর্মীদের সমস্যা নিয়ে কথা বলেছি। তারা বিষয়টি দেখছেন বলেও আমাদের আশ্বাস দিয়েছেন। মালয়েশিয়াফেরত কর্মীদের ধৈয্য ধরার জন্য তিনি অনুরোধ জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, করোনার কারণে বর্তমানে মালয়েশিয়ায় বিদেশি কর্মী প্রত্যাবর্তনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। তবে মালয়েশিয়ায় কর্মরত বেশ কিছু বাংলাদেশি কর্মী করোনা শুরু হওয়ার আগে ছুটিতে বাংলাদেশে আসে। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে সেদেশে ফেরত যেতে পারেনি। এরই মধ্যে বেশ কিছু কর্মীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। মালয়েশিয়াফেরত প্রত্যাশী কর্মীদের একটি অংশ সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমবেত হয়। সে সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের কাছে তাদের দুর্দশার কথা তুলে ধরেন। পররাষ্ট্র সচিব সেসময় বিদেশি শ্রমিক প্রবেশের ব্যাপারে মালয়েশিয়ার চলমান নিষেধাজ্ঞার কথা তুলে ধরেন। তিনি এ সমস্যা সমাধানে মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছিলেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা