জাতীয়

ফার্মগেট ডিএনসিসির উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক : রাজধানীবাসীকে দখলমুক্ত ফুটপাত উপহার দিতে অভিযান অব্যাহত রেখেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকার আনন্দ সিনেমা হল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকার নেতৃত্বে অভিযান পরিচালনা করে ডিএনসিসি।

এ সময় ফার্মগেইট ফুট ওভার ব্রীজ এবং তার আশেপাশের ফুটপাতের কয়েকশ’ অবৈধ অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। নিজ সীমানা অতিক্রম করে ফুটপাতে মালামাল রাখায় জরিমানা করা হয় বেশ কয়েকটি দোকান মালিককে।

এ অভিযান অব্যাহত থাকবে এবং স্থায়ীভাবে ফুটপাত দখল মুক্তর করার কথাও জানান ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা বলেন, আমাদের মেয়র সাহেব যথেষ্ট আন্তরিক। আমরা সবাই তার অধীনে একটি টিম হিসেবে কাজ করে চেষ্টা চালিয়ে যাব পুরো ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে জনসাধারণকে একটি সুন্দর নগরী উপহার দেয়ার জন্য।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা