জাতীয়

পূজা শুরু, আজ মহাষষ্ঠী

নিজস্ব প্রতিবেদক : দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্যদিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা। আজ মহাষষ্ঠী। চন্ডীপাট, ধূপ-ধুনুচি আর ঢাকের কাঠির তালে শুরু হয়েছে পূজার আনুষ্ঠানিকতা। করোনা মহামারীর কারণে এবার দুর্গাপূজায় নেই উৎসবের আমেজ।

পঞ্জিকা মতে, গতকাল দুপুর ২টা ৪৬ মিনিটে ষষ্ঠী শুরু হয়ে আজ দুপুর ১টা ১৩ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। এর মধ্যে দুর্গাদেবীর ষষ্ঠ্যদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা শেষ করতে হবে।

সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাস। এই নির্ঘণ্ট মেনে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হবে। অন্যান্য মন্দিরের পুরোহিতরাও এই সূচি মতেই ষষ্ঠীপূজা সম্পন্ন করবেন। আগামীকাল মহাসপ্তমী।

বাংলাদেশ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি বলেন, করোনা সংক্রমণ ঠেকাতে ভার্চুয়ালি অঞ্জলির ব্যবস্থা করা হচ্ছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত অঞ্জলি সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ১১টা পর্যন্ত টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে। কোন টেলিভিশনে সম্প্রচারিত হবে তা দ্রুতই জানিয়ে দেয়া হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা