জাতীয়

মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা প্রকাশ ১৬ ডিসেম্বরের মধ্যে

নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর : আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা প্রকাশ করা হবে। নভেম্বরে ভোটার তালিকা প্রকাশ আর জানুয়ারিতে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, যাচাই-বাছাই শেষে ৫ থেকে ৭ ভাগ মুক্তিযোদ্ধা বাদ যাবে। নতুন করে আরও কিছু মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হবে। যদি কেউ তালিকা থেকে বাদ পড়েন তারা আপিল করতে পারবেন।

তিনি বলেন, মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স সম্প্রসারণে প্রধানমন্ত্রী এক হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। সেই অনুযায়ী নকশার কাজ চলছে। আজকের বৈঠকে তা চূড়ান্ত করা হবে।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লিবিয়ার মাফিয়াদের নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু

এসআর শফিক স্বপন: ভাগ্যের চাকা ঘোরাতে স্বপ্ন পূরণের আশায় ইতালির উদ্দেশ্যে বাড়ি...

ইসলামী ব্যাংকের উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৯টি জোন ও ৪টি কর্পোরেট শাখার ত্রৈমাসিক ব্যব...

যুদ্ধবিরতি ঘোষণা যুক্তরাষ্ট্রের পরাজয়: রাশিয়া

ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণাকে যুক্তরাষ্ট্রের ভয়াবহ পরাজয় হিসেবে দেখছে...

গজারিয়াতে গরু বলে- ১৩ ঘোড়া জবাই, জব্দ করলো জনতা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পরিত্যক্ত বাড়ি থেতে ১৩ ঘোড়া জবাইকৃত অবস্থায় জ...

ফুলবাড়ীতে শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

দিনাজপুরের ফুলবাড়ীতে আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে শিলা বৃষ্টিতে ফলের বাগান, ফস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা