জাতীয়

সিলেট ও চট্টগ্রামের আঞ্চলিক ভাষা বিশ্বের শীর্ষ কথ্যভাষার তালিকায় 

নিজস্ব প্রতিবেদক:

সারা বিশ্বে সর্বাধিক কথিত ১০০ ভাষার মধ্যে স্থান করে নিয়েছে বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামের আঞ্চলিক ভাষা। এ ছাড়াও এ তালিকায় রয়েছে প্রমিত বাংলা ভাষাও।

সম্প্রতি তথ্য উপস্থাপনকারী ওয়েবসাইট ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের প্রকাশিত এক প্রবন্ধে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রবন্ধে বলা হয়, সর্বাধিক কথ্য ১০০ ভাষার তালিকায় ২৬ কোটি ৫০ লাখ ভাষাভাষী নিয়ে প্রমিত বাংলা ভাষার অবস্থান তালিকার ৭ নম্বরে। এছাড়া ১ কোটি ৩০ লাখ ভাষাভাষী নিয়ে চট্টগ্রামের আঞ্চলিক চাটগাঁইয়া ভাষা অবস্থান করে নিয়েছে ৮৮ নম্বরে। আর ১ কোটি ১৮ লাখ ভাষাভাষী নিয়ে সিলেট অঞ্চলের আঞ্চলিক ভাষার অবস্থান তালিকার ৯৭ নম্বরে।

বিশ্বে বর্তমানে প্রচলিত ভাষাগুলোকে নিয়ে পরিসংখ্যান প্রকাশকারী বার্ষিকী ‘ইথোনোলগ’এর ২২তম সংস্করণের ওপর ভিত্তি করে ‘ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট’ প্রবন্ধটি রচনা করে। ‘ইথোনোলগ’ এর প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে বিভিন্ন দেশে ৭ হাজার ১১১ ভাষা প্রচলিত রয়েছে।

ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের তালিকায় বাংলার অবস্থান সপ্তম। বাংলাদেশসহ বিভিন্ন দেশে ২৬ কোটি ৫০ লাখ মানুষ ভাষাটিতে কথা বলে থাকে। এরপরই রয়েছে রাশিয়ান ও পর্তুগিজ ভাষা।

শতাধিক কোটি ভাষাভাষী নিয়ে স্বাভাবিকভাবেই ইংরেজি বিশ্বের সবচেয়ে বেশি কথ্যভাষা হিসেবে তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে। বিশ্বের মোট জনসংখ্যার ১৫ শতাংশ এই ভাষায় কথা বলে। ইংরেজি বাদে প্রথম পাঁচটি ভাষার মধ্যে রয়েছে মান্দারিন, হিন্দি, স্প্যানিশ এবং ফরাসি। তালিকায় উর্দুর অবস্থান ১১তম।

প্রবন্ধটির তথ্য অনুযায়ী, ইংরেজি ভাষাভাষীদের মধ্যে ৬৬ শতাংশ মানুষ এটি দ্বিতীয় ভাষা হিসেবে গ্রহণ করেছে। অপর দিকে ১৭ শতাংশ মান্দারিন ভাষাভাষীর কাছে এটি দ্বিতীয় ভাষা।

৪৬ কোটি ভাষাভাষী নিয়ে শীর্ষের দিকে অবস্থান স্প্যানিশ ভাষা। ইউরোপ ছাড়াও ভাষাটি ল্যাতিন আমেরিকায় বহুল ব্যবহৃত।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা