জাতীয়

আফ্রিকা থেকে এশিয়া: পঙ্গপাল ভাবনায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:
একের পর এক ফসলি জমি নিমিষেই হয়ে যাচ্ছে ফসলশূন্য। আর তা করছে ঘাস ফরিং জাতের ছোট্ট এক পতঙ্গের দল। নাম তার পঙ্গপাল। একেক ঝাঁকে কয়েক লাখ থেকে হাজার কোটি পতঙ্গ থাকে বলে নাম হয়েছে পঙ্গপাল। আর ক্ষুদ্রকায় এই পতঙ্গই এখন মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে দেশ থেকে দেশে। কৃষি সম্পদ রক্ষায় রীতিমতো হিমশিম খেতে হচ্ছে অনেক দেশকে। জাতিসংঘের হিসাবে পশ্চিম আফ্রিকায় ২০০৩ সাল থেকে পরবর্তী মাত্র দুই বছরেই ২৫০ কোটি মার্কিন ডলার সমমূল্যের ফসলের ক্ষতি করে পঙ্গপাল।

পঙ্গপালের উৎপাতে পাকিস্তান জরুরি অবস্থা জারি করতেও বাধ্য হয় এ বছর। বছরের শুরুতে পঙ্গপালের আক্রমণে দেশটির ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

আফ্রিকার কয়েকটি দেশের পর পাকিস্তান এবং সবশেষ ভারতে আক্রমণ চালানোর খবরে বাংলাদেশেও পঙ্গপালের আক্রমণ হতে পারে, এমন আশংকার কথা বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

গেলো বছরের শেষ দিক থেকে আফ্রিকার সোমালিয়া, ইথিওপিয়া, কেনিয়াসহ বেশ কয়েকটি দেশে আক্রমণ চালিয়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করে পঙ্গপাল। এরপর এ বছরের শুরুতে আক্রমন চলে পাকিস্তান থেকে ভারত। পাঞ্জাবের তিন কিলোমিটার এলাকা জুড়ে উৎপাত চালায় ভয়ানক এই পতঙ্গের ঝাঁক।

এখন এই বিষয়টি ভাবিয়ে তুলেছে বাংলাদেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে। আশংকা করা হচ্ছে, বাংলাদেশেও হানা দিতে পারে পঙ্গপাল। কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পঙ্গপালের সম্ভাব্য আক্রমণের বিষয়ে সতর্কতার জন্য এবং প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে নির্দেশ দেয়া হয়েছে।

তবে এ বছর পঙ্গপালের তেমন ঝুঁকি না থাকলেও আগামী বছরের জন্য সতর্কতা অবলম্বনের কথা বলছে কৃষি অধিদপ্তর। এ বিষয়ে জানতে চাইলে অধিদপ্তরের পরিচালক এজেডএম ছাব্বির ইবনে জাহান বলেন, বাতাসের উষ্ণতার গতি অনুযায়ী চলাফেরা করা হল পঙ্গপালের বৈশিষ্ট্য। এক জায়গার খাবার ফুরিয়ে গেলে তখন নতুন জায়গার সন্ধানে ছোটে তারা। তাই বাংলাদেশেও পঙ্গপালের আক্রমণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ জন্যই সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে সতর্কতার সাথে প্রস্তুতি রাখার জন্য মন্ত্রনালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।

তিনি বলেন, “ঘাস ফড়িং জাতের ক্ষুদ্র এই পতঙ্গ স্বাভাবিকভাবে বেশ নিরীহ প্রাণী। তবে দলবদ্ধ অবস্থায় এরা হয়ে ওঠে বিধ্বংসী। পঙ্গপালের উপদ্রব ঠেকাতে কার্যকর কোন পদ্ধতি এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। বাতাসের সঙ্গে উড়ে আসা কোন আক্রমণ থেকে হাজার হাজার হেক্টর ফসলি জমি রক্ষার কোন উপায় এখনো আমরা জানি না। তাছাড়া এরা কোন অঞ্চল লক্ষ্য করে যাত্রা শুরু করার পর সেটা থামিয়ে দেবার কোন পদ্ধতির কারোর জানা নেই।”

পঙ্গপালের সম্ভাব্য আক্রমণ ঠেকানোর জন্য করণীয় পদক্ষেপ গ্রহনে জাতিসংঘের ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশন (ফাও) এর সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, কয়েকদিন আগে জাতিসংঘের ফাও-এর একটি নির্দেশনায়, আফ্রিকা এবং দক্ষিণ-পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশ এবং তাঞ্জানিয়া, উগান্ডা, ইরিত্রিয়া, ইয়েমেন ও সৌদি আরবকে সতর্ক হবার আহ্বান জানানো হয়। আর দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে সতর্ক করা হয় পাকিস্তান এবং ইরানকে। সতর্ক করা দেশের তালিকায় ভারতের নাম না থাকলেও
সেখানেও আক্রমন চালিয়েছে পঙ্গপাল।

ফাও-এর হিসেবে এক বর্গকিলোমিটার আকারের পঙ্গপাল এক সঙ্গে যে খাবার খায় তা দিয়ে ৩৫ হাজার মানুষকে এক বছর খাওয়ানো সম্ভব। একটি বড় পঙ্গপাল দিনে ১২০ মাইল পর্যন্ত জমির ফসল খেয়ে ফেলতে পারে এবং একটি পূর্ণ বয়স্ক পঙ্গপাল প্রতিদিন তার ওজনের সমপরিমাণ খাদ্য খেতে পারে। যে অঞ্চলে তারা আক্রমণ করে, সেখানে খাদ্য শেষ না হওয়া পর্যন্ত তারা অন্য অঞ্চলে যায় না।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের অধিকার ফিরবে তো কৃষক কার্ডে?

বাংলাদেশের অর্থনীতির ভিত যে কৃষি এ কথা নতুন করে বলার কিছু নেই। খাদ্য নিরাপত্ত...

দেশের সামাজিক ও প্রাতিষ্ঠানিক খাত অকার্যকর হয়ে পড়েছে : অর্থমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিন শুক্রবার সকালে ৩০০ বিধিতে দেওয়া...

জেফরির সঙ্গে পরিচয়ের আগেই ট্রাম্পের সঙ্গে পরিচয়: মেলানিয়া ট্রাম্প

জেফরি এপস্টেইন সম্পর্কে হঠাৎ করেই ক্যামেরার সামনে কথা বললেন মার্কিন ফার্স্ট ল...

১ ব্যারেল ১ ডলার সমপরিমান ক্রিপ্টোকারেন্সি হবে টোল !

যুদ্ধবিরতি শুরুর পর মাত্র হাতেগোনা কয়েকটি জাহাজ চলাচল করেছে। আর বার্তা সংস্থা...

সাজানো সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

মাদারীপুরের গ্যাসের গোডাউনে পর্যাপ্ত মজুত থাকলেও কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নি...

হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক বিশ্বে হিসাববিজ্ঞান...

আমাদের উদ্দেশ্য সৎ, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নাই’ : বাকের কালিবাফ

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে ইরানের পার্লামেন্ট...

ইরানকে পারমাণবিক অস্ত্র মুক্ত রাখাই একমাত্র সমাধান?

ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

সাজানো সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

মাদারীপুরের গ্যাসের গোডাউনে পর্যাপ্ত মজুত থাকলেও কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নি...

১ ব্যারেল ১ ডলার সমপরিমান ক্রিপ্টোকারেন্সি হবে টোল !

যুদ্ধবিরতি শুরুর পর মাত্র হাতেগোনা কয়েকটি জাহাজ চলাচল করেছে। আর বার্তা সংস্থা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা