জাতীয়
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

৬ মাসেই দ্বিগুন লাভ

সান নিউজ ডেস্ক:
বিমানের লোকসান যেন একটি প্রথায় দাঁড়িয়ে গিয়েছিল। তা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে বিমান।
চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে এ খাতে লাভ হয়েছে ৪২৩ কোটি টাকা। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সরকারি দলের সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদের এক প্রশ্নের জবাবে এমনটািই জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

প্রতিমন্ত্রী জানান, চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে ( জুলাই- ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর পূর্ব নিট লাভ হয়েছে ৪২৩ কোটি টাকা। আর গত অর্থ বছরে বিমানের নিট লাভ হয়েছে ২১৭ কোটি ৮০ লাখ টাকা। এ সময় সংস্থাটির মোট আয় হয় ৫ হাজার ৭৯৫ কোটি টাকা। ব্যয় হয় ৫ হাজার ৭৭৭ কোটি ১০ লাখ টাকা।

তিনি আরও জানান বর্তমানে বাংলাদেশ বিমানের মোট ১৮টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে ১২টি নিজস্ব আর ছয়টি লিজ করা। এসব উড়োজাহাজ আন্তর্জাতিক ১২টি রুটে ১৭ দেশে এবং অভ্যন্তরীণ সাতটি রুটে পরিচালনা করা হচ্ছে।

মাহবুব আলী জানান, বিমানের টিকেট ক্রয়-বিক্রয়ে আধুনিক ব্যবস্থা চালু করা হয়েছে। এর অংশ হিসাবে বিমান এয়ারলাইনস নামের একটি মোবাইল অ্যাপস চালু করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা