ছবি: সংগৃহীত
জাতীয়

মব ঠেকাতে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘মব ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আজ মঙ্গলবার (২৪ জুন) দুপুরে ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাপানি সংস্থা জাইকার কারিগরি সহযোগিতা ও ডিএমপির ডিআরএসপি প্রকল্পের অধীনে ‘সড়ক নিরাপত্তা পোস্টার ও স্লোগান প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে কমিশনার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘সাবেক সিইসি নুরুল হুদার মবকাণ্ডে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলাও হচ্ছে। আমরা মব অ্যালাউ করছি না। এর আগেও মবের ঘটনায় আমরা ছিনতাই ও ডাকাতির মামলা নিয়েছি।’

ডিএমপি কমিশনার আরো বলেন, ‘দু-একটি ঘটনায় পুলিশের কর্তব্যে অবহেলার কারণে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তিন মাস, চার মাস আগে যে পরিমাণ মবের ঘটনা ছিল এখন তেমন নেই।’

ঢাকার পুলিশ প্রধান বলেন, ‘কেউ যেন কোনো অপরাধীকে ধরার জন্য না যায়। আপনারা পুলিশকে খবর দেবেন, আমরা সেখানে যাব এবং আমরা তাদেরকে ধরব। কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার এখতিয়ার রাখে না।’

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা