জাতীয়

চীনা প্রতিষ্ঠানের ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের সমঝোতা স্বাক্ষর

এবার বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনভিত্তিক খ্যাতনামা পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হানডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বুধবার (৯ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং হানডা (ঢাকা) টেক্সটাইল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হেং জেলি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর করছেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং হেং জেলি। চীনা প্রতিষ্ঠান হানডা ইন্ডাস্ট্রিজ বিশ্বব্যাপী উন্নতমানের নিট কাপড়, রঙ প্রক্রিয়াজাতকরণ এবং পোশাক উৎপাদনে বিশেষজ্ঞ।

তারা বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলের আওতায় বস্ত্র ও রঙ প্রক্রিয়াজাতকরণ খাতে ১০০ মিলিয়ন ডলার এবং রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের আওতায় পোশাক শিল্পে ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

উল্লেখ্য, ৭ এপ্রিল চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু হয় বাংলাদেশে। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে পুরানো ধারণা ভাঙতেই এ বিনিয়োগ সম্মেলন। এতে অংশ নিয়েছে ৪০ দেশের ছয় শতাধিক বিনিয়োগকারী। সম্মেলনের প্রথমদিন অনুষ্ঠিত হয় প্লেনারি সেশন। যাতে দীর্ঘমেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যুর কথা তুলে ধরা হয়।

তাছাড়া প্রথম দুইদিন বিদেশি বিনিয়োগকারীরা ঢাকার বাইরের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন। ৭ এপ্রিল চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চল এবং ৮ এপ্রিল নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন তারা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা