সংগৃহীত ছবি
জাতীয়

পুরানা পল্টনে ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: প্রায় সোয়া এক ঘণ্টা পর রাজধানীর পুরানা পল্টনে ৪ তলা একটি ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আরও পড়ুন: পাতালরেল খননে ভবন ধসের শঙ্কা নেই

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। যা নিয়ন্ত্রণে আসে সকাল সাড়ে ১০টায়।

ফায়ার সার্ভিসের উপপরিচালক (ঢাকা) মো. ছালেহ উদ্দিন বলেছেন, সম্মিলিত প্রচেষ্টায় ১০টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখনো আমাদের লোকজন ভেতরে আছে। কাজ করছে। আগুন লাগার কারণ আমরা এখনো বের করতে পারিনি। এটা নিয়ে আমাদের লোকজন এখনো কাজ করছে। আগুনের ঘটনায় আহত কিংবা নিহত নেই। ভবনটি অনেক পুরোনো। অগ্নি নির্বাপনের তেমন কোনো ব্যবস্থা ছিল না।

তিনি আরও বলেন, আমাদের যত আগুন লাগে তার মধ্যে ৩৫-৪০ শতাংশ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। আমরা সচেতন না হলে এটা আরও বাড়তে থাকবে। আমাদের ভবনের নতুন অবস্থায় যে এই ক্যাবল টানা হয় তারপর দুর্ঘটনা না হওয়া পর্যন্ত আমরা ক্যাবল পরিবর্তন করি না। নিয়ম অনুযায়ী ৩ মাস কিংবা ৬ মাস পরপর ইঞ্জিনিয়ার দিয়ে ক্যাবল পরীক্ষা করা উচিত। কিন্তু আমরা এই কাজটা করি না।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

জীবননগরে সরকারি দামে সার কিনলেন কৃষকেরা

অবশেষে চুয়াডাঙ্গার জীবননগর...

রাজধানীতে বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন

রাজধানীর শাহজাহানপুরে জমিজমা ও বাড়ির মালিকানা নিয়ে...

ভ্রাতৃত্বের মেলবন্ধনে পথ চলার অঙ্গীকার পাকিস্তান ও বাহরাইনের

বাণিজ্য, অর্থনীতি ও পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী ও নতুন উচ্চতায় নিয়ে য...

সাতকানিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে ২ যাত্রী নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় কক্সবাজারমুখী একটি যাত্রীবা...

মেসিকে নিয়ে আন্তোনেলার আবেগঘন বার্তা

বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা