সংগৃহীত ছবি
জাতীয়

থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক: থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া নতুন বছরের প্রথম প্রহরে রাজধানীতে যাতে কোনোভাবেই কেউ ফানুস না ওড়ায় ও আতশবাজি কিংবা পটকা যেন না ফোটায় সে সংক্রান্ত বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে ডিএমপির আওতাভুক্ত থানাগুলোকে।

আরও পড়ুন: মাঠ প্রশাসনই আসল সরকার

থানাগুলোকে নির্দেশনায় জানানো হয়েছে, নিজ নিজ থানা এলাকায় যেন কোনোভাবে ডিএমপির নির্দেশনা অমান্য করে কেউ যাতে থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো কিংবা ফানুস ওড়াতে না পারে। পাশাপাশি যারা ফানুস ও আতশবাজি বিক্রি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

এদিকে থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে হাই-অ্যালার্টে রয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর। ফানুস ও আতশবাজি থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড সামাল দিতে এরইমধ্যে দেশের সব ফায়ার স্টেশনকে নির্দেশনা দেওয়া হয়েছে, যেন তারা সতর্ক অবস্থায় থাকে।

ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর যেসব এলাকায় ফানুস ও আতশবাজি বিক্রি হয় থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে গত কয়েকদিন সেসব জায়গায় অভিযান পরিচালনা করেছে ডিএমপির বিভিন্ন থানা পুলিশ। স্থানীয় ফানুস বিক্রেতাদের ফানুস বিক্রি না করতে অনুরোধ করা হয়েছে। এছাড়া ডিএমপির প্রতিটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট থানাধীন এলাকায় যেন কোনোভাবে থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে ফানুস বিক্রি ও ওড়ানো না হয়। তারপরেও যদি কেউ ফানুস ওড়ায় তাহলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ।

আরও জানা গেছে, নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে রাজধানীতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। বাড়তি নিরাপত্তায় থাকবে রাজধানীর অভিজাত এলাকাগুলো। ওইসব এলাকায় উন্মুক্ত স্থানে যাতে থার্টিফার্স্ট নাইটের কোনো অনুষ্ঠান না হয় সেজন্য নিরাপত্তা ব্যবস্থা থাকবে কঠোর। তারপরও কেউ যদি নিষেধাজ্ঞা অমান্য করে থার্টিফার্স্ট নাইট উদযাপন করে তাহলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে পুলিশ। এছাড়া রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় থাকবে নিরাপত্তা চেকপোস্ট। এসব চেকপোস্টে কাউকে সন্দেহ মনে হলে পুলিশ সদস্যরা তল্লাশি করবেন।

আরও পড়ুন: প্রাথমিক প্রতিবেদন জমা মঙ্গলবার

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে রাজধানী ঢাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে। রাজধানীর বিভিন্ন এলাকায় থাকবে পুলিশের চেকপোস্ট ও তল্লাশি। এছাড়া পুরো রাজধানীতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যরা সতর্ক থাকবেন।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, ২০২২ সালে থার্টিফার্স্ট নাইট উদযাপনে ফানুস ওড়াতে গিয়ে রাজধানীর অন্তত ১০টি স্থানে আগুন লাগার ঘটনা ঘটে। এর মধ্যে মাতুয়াইল স্কুল রোডের একটি বাড়িতে ফানুস থেকে বড় ধরনের আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। একই রাতে ঢাকার বাইরে এ সংখ্যা ছিল প্রায় ১৯০টি।

এবারের থার্টি ফার্স্ট নাইটকে সামনে রেখে হাই-অ্যালার্টে রয়েছে ফায়ার সার্ভিস। সারাদেশে ফায়ার স্টেশনগুলোতে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা