সংগৃহীত ছবি
জাতীয়

বাজার নিয়ন্ত্রণে অভিযান 

নিজস্ব প্রতিবেদক: দেশে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের ২টি টিম রাজধানীর ২ বাজারে অভিযান পরিচালনা করে ৭টি প্রতিষ্ঠানকে মোট ২৯ হাজার টাকা জরিমানা করেছে।

রোববার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার এবং গুলশান কাঁচাবাজারে এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন: সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন

এ সময় ঢাকা নিউমার্কেট কাঁচাবাজারে তদারকি টিমের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মেহেদী হাসান।

এদিকে নিত্যপণ্যের মধ্যে চাল, ডাল, ডিম ও মুরগীর বাজারে তদারকি করা হয়। এরপর টিমের সদস্যরা মূল্য তালিকা টানানোসহ পণ্য ক্রয়বিক্রয়ের রসিদ খতিয়ে দেখেন। এ সময় মূল্য তালিকা সঠিকভাবে না টানানো ও যথাযথভাবে না লেখা ও সংরক্ষণ না করায় অনেক প্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি ১জন মুরগী ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও গুলশান কাঁচাবাজারে বিভিন্ন অনিয়মের কারণে ৬টি প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: ৮ অঞ্চলে বৃষ্টির আভাস

এই অভিযানে নেতৃত্বে দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মানসুরীন খান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা