সংগৃহীত ছবি
জাতীয়

নতুন উপদেষ্টার সন্ধানে সরকার

নিজস্ব প্রতিবেদক: ব্যবসা-বাণিজ্যে চলছে নানা সমস্যা এ অবস্থা সামাল দিতে নানা জটিলতার মুখোমুখি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়।বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ একই সঙ্গে দেশের তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামাল দেওয়া তার পক্ষে কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন : নির্বাচনী রোড ম্যাপ চেয়েছি

এক্ষেত্রে অবসরপ্রাপ্ত কোনো সচিবকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মো. জাফর উদ্দীনের নাম পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়,বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার জন্য ইতোমধ্যে বেশ কয়েকজন ব্যবসায়ীকে অনানুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এমন একজন সাবেক সচিবকেও মন্ত্রণালেয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক এক সচিব অর্থ উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। মনে করা হচ্ছে সে সময় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার জন্য দুটি বড় শিল্পগোষ্ঠীর কর্ণধারদের অনুরোধ করা হয়েছে। এদের একজন জানিয়েছেন, তার পক্ষে এই মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানো সম্ভব হবে না। অন্যজন তার মতামত এখন পর্যন্ত জানাননি।

আরও পড়ুন : ১৮ জেলায় ঝড়ের আভাস

বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, বিদ্যমান পরিস্থিতিতে এই মন্ত্রণালয় খুবই গুরুত্বপূর্ণ।বাজার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যখন বেড়ে যায় তখন সবাই এই মন্ত্রণালয়কে দোষারোপ করে। বর্তমান বাজারে বেশ কয়েকটি পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে গেছে। বিশেষ করে ডিমের কথাই ধরা যাক, এই পণ্যটি এখন পুরোপুরি সিন্ডিকেটের কবলে চলে গেছে। কিন্তু সিন্ডিকেট ভাঙার জন্য কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ আমরা নিতে পারছি না। যদি ভোক্তা অধিদফতরের মাধ্যমে কিছু বাজার তদারকি করা হচ্ছে। কিন্তু সেটিও বাজারে কোনো প্রভাব রাখতে পারছে না। এখানে বাজার তদারকির অভাব রয়েছে। বাজার নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক করার প্রয়োজন, কিন্তু সেটিও করা যাচ্ছে না। ফলে পুরো বাজার ব্যবস্থা এখন অনেকটাই নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। এ অবস্থায় বাজার সম্পর্কে ওয়াকিবহাল কাউকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া জরুরি হয়ে পড়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে—এমন আশঙ্কা জোরালো হচ...

নবজাতক সন্তানসহ নিরাপত্তা ঝুঁকিতে মানসিক ভারসাম্যহীন এক মা

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া...

কলকাতার দুর্গোৎসবের আনন্দ বিষাদে রূপ নিল

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় উত্তর কলকাতার চো...

সাইবার বুলিং মামলায় খালাস পেলেন মোংলার সাংবাদিক

নতুন সাইবার সুরক্ষা আইনে করা বহুল আলোচিত সাইবার বু...

আ’লীগ সমর্থক সভাপতি নির্বাচিত, কমিটি অনুমোদন দিল বিএনপি

নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়ন পরিষদের সর্বশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা