সংগৃহীত ছবি
জাতীয়

পিলখানা হত্যাকাণ্ড তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় তদানীন্তন বিডিআরের সদর দপ্তর পিলখানার মর্মান্তিক ট্র্যাজেডিতে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেয়র ফজলে নূর তাপসসহ আরও অনেকেই সরাসরি ভাবে জড়িত উল্লেখ করে তাদের বিচারের দাবি করেছেন এই ঘটনায় নিহতদের স্বজনরা।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর ১টি হোটেলে বিডিআর বিদ্রোহে ও হত্যাকাণ্ডে নিহত সকল সেনা ও সিভিলিয়ানদের পরিবার ৩ দফা দাবি জানায়।

আরও পড়ুন: বাংলাদেশ-দ. কো‌রিয়া কাজে উন্মুখ

নিহতদের স্বজনরা বলেন, দেশে বিডিআর বিদ্রোহে পিলখানায় নিহত হওয়া ৫৭ সেনা ও ১৭ জন সাধারণ নাগরিকের হত্যায় দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেয়র শেখ. ফজলে নূর তাপসসহ আরও অনেককে সরাসরি এই ঘটনার সাতে জড়িত। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানায় তারা।

তারা আরও বলেন, এই দেশে স্বৈরাচারী শাসকের পতন হওয়ার মাধ্যমে যেই মুক্ত বাকস্বাধীনতার স্বাদ পেয়েছে বাঙালি। ঠিক তেমনি শহীদ সেনাদের নামে গত ১৫ বছর হয়ে আসা অপপ্রচার বন্ধ ও সঠিক ইতিহাস প্রচার করুন।

প্রসঙ্গত, ২০০৯ সালের (২৫ ও ২৬ ফেব্রুয়ারি) রাজধানীর পিলখানাতে বিদ্রোহী বিডিআর সদস্যদের হাতে বাহিনীর মহাপরিচালক শাকিল আহমেদ এবং ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা