সংগৃহীত ছবি
জাতীয়

২ উপদেষ্টা যে দফতর পেলেন

নিজস্ব প্রতিবেদক: দেশের শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন ২ উপদেষ্টার দপ্তর বণ্টন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সময় সুপ্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রাম এবং বিধান রঞ্জনকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

রোববার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর বঙ্গভবনের দরবার হলে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর পরে তাদের গোপনীয়তার শপথও পাঠ করানো হয়। এর পরে শপথবাক্যের ফাইলে রাষ্ট্রপতি ও ২ উপদেষ্টা সাক্ষর করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে ড. ইউনূস ও তার ১৩ উপদেষ্টার শপথ নেওয়ার পরে তাদের বিভিন্ন মন্ত্রণালয়/দফতর ভাগ করে দেয়া হয়। এরই মধ্যে ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় রাষ্ট্রপতির আদেশে শুক্রবার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে উপদেষ্টাদের দফতর বণ্টনের বিষয়টি জানানো হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা