সংগৃহীত ছবি
জাতীয়

শুরু হলো টোল আদায়

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘসময় বন্ধ থাকার পর সোমবার (৫ আগস্ট) অনানুষ্ঠানিকভাবে যানচলাচল শুরু হয়েছে ঢাকা এলিভেডেট এক্সপ্রেসওয়েতে। তবে এই সময়ে কোনো ধরনের যানবাহনের কাছ থেকে টোল নেয়নি কর্তৃপক্ষ। কিন্তু রোববার (১১ আগস্ট) বিকেল ৩টা থেকে টোল আদায় শুরু হয়েছে।

আরও পড়ুন: আজ ৩ উপদেষ্টার শপথ

রোববার (১১ আগস্ট) বিকেলে এই বিষয়টি জানিয়েছেন ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেডের অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের ব্যবস্থাপক ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) হাসিব হাসান খান।

তিনি জানান, রোববার বিকেল ৩টা থেকে স্বাভাবিক ভাবে টোল কার্যক্রম শুরু হয়েছে। যেই ২টি টোলরুম পুড়েছে, সেই গুলো আপাতত বন্ধই থাকবে।

তার আগে, সারাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে গত বৃহস্পতিবার (১৮ জুলাই) রাতে বনানী ও শুক্রবার (১৯ জুলাই) বিকেলে মহাখালী টোলরুমে আগুন দেওয়া হয়। ঐ সময় সেখানে শত শত মানুষ টোলরুমে হামলা চালায়। এরপর ১দল জনতা শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) খুলে নিয়ে যায়, কেউ কম্পিউটার ও ক্যামেরা নিয়ে যায়, এর পরে আরেক দল আগুন লাগিয়ে দেয়। এই আগুনে টোল বুথ, ছাউনি, সিস্টেমটি সম্পূর্ণ পুড়ে যায়।

আরও পড়ুন: ট্রেন চালাতে প্রস্তুত

তার পরে সারাদেশে কারফিউ পুরোপুরি তুলে না নেওয়া পর্যন্ত এক্সপ্রেসওয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় এটির নির্মাণ ও পরিচালনা প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেড। এই আগুনে আনুমানিক ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

সোমবার (৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের পরে বিকেলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে রিকশা, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু করে। এই বাহনগুলোর এক্সপ্রেসওয়েতে সর্ম্পূণ চলাচলে বিধিনিষেধ রয়েছে। এ সময় অনেকে হেঁটেও ঘুরেছেন এক্সপ্রেসওয়েতে।

আরও পড়ুন: ইন্টারনেট বন্ধের কারণ বের করে ব্যবস্থা

এদিকে টোল না থাকলেও শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমের উদ্যোগে ২ দিনের মধ্যে রিকশা, মোটরসাইকেল ও অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ব্যক্তিগত গাড়ি, বাস, ট্রাক টোল ছাড়াই চলাচল করে। তবে রোবার (১১ আগস্ট) দুপুর পর্যন্ত টোল ছাড়াই এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল করে। কিন্তু, বিকেলের পর থেকে আগের মতো নির্ধারিত টোল দিয়ে চলতে হচ্ছে যানবাহনগুলোকে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা