সংগৃহীত ছবি
জাতীয়

দ্রুতই চালু হচ্ছে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীবাসীর সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন হলো মেট্রোরেল। কিন্তু সাম্প্রতিই সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে মেট্রোরেলের ২টি স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ হয়ে যায় এর চলাচল। তবে খুশির খবর হচ্ছে, ক্ষতিগ্রস্ত ২টি স্টেশন ছাড়াই শিগগিরই চালু হতে যাচ্ছে মেট্রোরেল।

আরও পড়ুন: ইসির ৪ কর্মকর্তাকে বদলি

রোববার (১১ আগস্ট) বিকেলে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে এই তথ্যটি জানা যায়।

ডিএমটিসিএল সূত্রে জানা যায়, মেট্রোরেল চালুর বিষয়ে ২-৩দিনের মধ্যে একটি সিদ্ধান্ত পাওয়া যাবে। এই নিয়ে ডিএমটিসিএল গুরুত্ব দিয়ে কাজ করছে। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনটি চালু হচ্ছে না।

ডিএমটিসিএল সূত্রে আরও জানা যায়, সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মেট্রোরেলের কোচ, লাইন ও সংকেত ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি। কিন্তু মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের টিকিট বিক্রি ও যাত্রীদের ভাড়া আদায় সংক্রান্ত ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ২টি স্টেশনকে বাদ দিয়ে বাকি ১৪ স্টেশনের মধ্যে মেট্রোরেল যেই কোনো সময় চালু করা সম্ভব।

আরও পড়ুন: আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী জানান, মেট্রোরেলটি ঢাকার সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন। এটা পুনঃরায় চালুর বিষয় নিয়ে আগামী ২-৩ দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে দেখা করার চেষ্টা করছি। তার পরে মেট্রোরেল চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা