সংগৃহীত ছবি
জাতীয়

আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক: দেশে দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর আগামী বৃহস্পতিবার (১৫ আগস্ট) সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে।

রোববার (১১ আগস্ট) বিকেলে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন ১ ক্ষুদে বার্তায় এই বিষয়টি জানিয়েছেন।

আরও পড়ুন: ট্রেন চালাতে প্রস্তুত

এতে বলা হয়, সোমবার (১২ আগস্ট) থেকে মালবাহী ট্রেন, মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন এবং বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে আন্তঃনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে। এ সময় আন্তঃনগর ট্রেনের টিকিট সোমবার বিকেল ৫টা থেকে ক্রয় করা যাবে।

কিন্তু পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনটি সাময়িকভাবে বন্ধ থাকবে।

আরও পড়ুন: শুরু হলো টোল আদায়

তার আগে, কোটা সংস্কার আন্দোলনের মুখে গত বৃহস্পতিবার (১৮ জুলাই) থেকে বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বন্ধ হয়েছে। কিন্তু সরকারের কারফিউ জারির পর শুক্রবার (১৯ জুলাই) থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। এর মধ্যে গত (১-৩ আগস্ট) পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলাচল করেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সড়ক ও জনপথ বিভাগের জমি:

মুন্সীগঞ্জের সিপাহীপাড়া চৌরাস্তায় সড়ক ও জনপদ বিভাগের জমি রাতের আঁধারে দখল করে...

রাজনৈতিক দল ও রাষ্ট্র পরিচালনা: ব্যবধান ও সমন্বয়ের নতুন রাজনীতি

এ, কে, এম শফিউল আযম রুমি: বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক কিছু...

তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ থেকে সরবরাহ বাড়...

হরমুজ প্রণালি ফের বন্ধ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প...

তেলের দাম আবার বাড়ল!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা