ছবি: সংগৃহীত
বিনোদন

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

বিনোদন ডেস্ক

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের কিছু অভিজ্ঞতা এবং চলচ্চিত্রের কাজের পরিবেশ নিয়ে কথা বলেন তিনি।

রাধিকা জানান, ক্যারিয়ারের শুরুতে কয়েকটি সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করার পর ইন্ডাস্ট্রির কিছু মানুষের মধ্যে ধারণা তৈরি হয়, তিনি হয়তো যেকোনো ধরনের ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রাজি।

অভিনেত্রীর ভাষ্য, শুরুর দিকে চার-পাঁচটি সিনেমায় অনাবৃত দৃশ্যে অভিনয়ের পর এমন ধারণা আরও জোরালো হয়। এর ফলে চিত্রনাট্যের প্রয়োজন না থাকলেও অতিরিক্ত চুম্বন বা ঘনিষ্ঠ দৃশ্য রাখার প্রস্তাব পেয়েছেন তিনি। এসব ক্ষেত্রে তাকে স্পষ্টভাবে আপত্তি জানাতে হয়েছে।

রাধিকা বলেন, ক্যারিয়ারের শুরুতে এমন পরিস্থিতিতে তাকে সরাসরি জানাতে হতো যে, তিনি এসব দৃশ্যে অভিনয় করতে আগ্রহী নন।

তবে তার সবচেয়ে অস্বস্তিকর অভিজ্ঞতাগুলোর একটি ছিল একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময়। রাধিকার দাবি, একটি সিনেমার সেটে তাকে শার্টের বোতাম খুলে অ্যাকশন দৃশ্যটি ধারণ করতে বলা হয়।

এরপর নির্মাতাদের পক্ষ থেকে আরও একটি প্রস্তাব দেওয়া হয়। বলা হয়, অ্যাকশন দৃশ্যের সময় শার্ট সরে যেতে পারে। তাই শুধু অন্তর্বাস পরে দৃশ্যটি শুট করা যায় কি না।

এমন প্রস্তাবে হতবাক হয়ে যান রাধিকা। তার মতে, ঘটনাটি ছিল ক্যারিয়ারের অন্যতম অস্বস্তিকর অভিজ্ঞতা।

কাজের ক্ষেত্রে নিজের অবস্থান নিয়ে বরাবরই স্পষ্টভাষী এই অভিনেত্রী। তার মতে, কোনো চরিত্রের প্রয়োজনে সাহসী দৃশ্যে অভিনয় করা এক বিষয়, আর দর্শক টানতে চিত্রনাট্যের প্রয়োজন ছাড়াই অপ্রয়োজনীয় নগ্নতা বা ঘনিষ্ঠ দৃশ্য যোগ করা সম্পূর্ণ ভিন্ন বিষয়।

সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে এই পার্থক্যটিই স্পষ্ট করেছেন রাধিকা আপ্তে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

সূত্রাপুরে আগুনে দগ্ধ প্রবাসীর মৃত্যু

রাজধানীর সূত্রাপুরে পারিবারিক কলহের জেরে নিজ কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘ...

দুই জানাজা শেষে অপ্রতিমের দাফন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শ...

অপ্রতিম হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শ...

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে আগুন, পুড়ল ৪২ ঘর

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে প্রায় ৪২টি ঘর ও ঘরের ভেতরে...

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা