ছবি: সংগৃহীত
জাতীয়

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বাধ্য হয়েই সরকার দেশে তেলের দাম বাড়িয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার (২১ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি খাতে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে গিয়ে সরকারকে প্রতি মাসে প্রায় ১৩ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছিল। এর মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় দেশের বাজারে দাম সমন্বয় করা ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প ছিল না।

তিনি জানান, শুধু ডিজেলের ক্ষেত্রে প্রতি লিটারে সরকারকে সর্বোচ্চ ৯০ টাকা পর্যন্ত ভর্তুকি দিতে হচ্ছিল। এতে বছরে বড় ধরনের বাজেট ঘাটতি তৈরি হচ্ছিল। একমাত্র ডিজেল খাতেই বছরে ভর্তুকির পরিমাণ প্রায় ৪০ হাজার কোটি টাকা। সব ধরনের জ্বালানি মিলিয়ে বছরে সরকারের লোকসানের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি ও জ্বালানি খাতের ভারসাম্য বজায় রাখতেই অনিচ্ছা সত্ত্বেও সরকারকে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে।

অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম কম: রিজভী

এদিকে, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও কম বলে মন্তব্য করেছেন রিজভী।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা