সংগৃহীত ছবি
জাতীয়

কাল থেকে সাধারণ ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিই দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে সোমবার (৫-৭ আগস্ট) বুধবার ৩ দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ আগস্ট) বিকেলে নির্বাহী আদেশে এই ছুটি ঘোষণা করেছে সরকার।

আরও পড়ুন: শাহবাগে ছাত্র-জনতার অবস্থান

সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত শুক্রবার (১৯ জুলাই) রাতে সারাদেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। এরপর (২১-২৩ জুলাই) পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এর পরে (২৪-২৫ জুলাই) সকাল ১১টা-বিকেল ৩টা পর্যন্ত সীমিতভাবে চলে সরকারি-বেসরকারি অফিস।

এই পরিস্থিতি আরও স্বাভাবিক হলে গত রোববার-মঙ্গলবার (২৮-৩০ জুলাই) অফিস চলে সকাল ৯টা-বিকেল ৩টা পর্যন্ত। পরে বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক সময় ধরে চলছে সরকারি-বেসরকারি অফিস।

কিন্তু, শনিবার (৩ আগস্ট) থেকে এই পরিস্থিতি আবারও উত্তপ্ত হতে শুরু করে। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের ১ দফা দাবি ঘোষণা করেন। এরপর জনসমুদ্রে পরিণত হয় এ বিক্ষোভ সমাবেশ।

আরও পড়ুন: ঝিগাতলায় গুলিতে নিহত ১

এ সময় তাদের কর্মসূচিকে ঘিরে রোববার (৪ আগস্ট) ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সকল ঘটনায় এখন পর্যন্ত বহু হতাহতের খবর পাওয়া যায়।

সারাদেশে সংঘাত-সংঘর্ষের এ সকল ঘটনায় রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ করা হয়েছে। এই সিদ্ধান্ত ঢাকাসহ সকল বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা ও উপজেলা সদরের জন্য কার্যকর হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে কারফিউ জারি করার কারণে সোমবার (৫ আগস্ট)-বুধবার (৭ আগস্ট) ৩ দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের অবরোধ

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ১ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রোববার থেকে সারা দেশে চলছে সর্বাত্মক অসহযোগ আন্দোলন। এই আন্দোলনে রোববার সারাদেশে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

নতুন ঋণ কর্মসূচিতে সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আনু...

কর্মসূচি বাস্তবায়নে ঝালকাঠিতে গাছের চারা বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা